চীনে বাসচাপায় প্রাণহানির ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫

চীনের ছিনতাই করা একটি বাসচাপায় আটজন নিহতের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এক সরকারি কর্মকর্তার সঙ্গে বিরোধ ছিল বেকারত্বে ভোগা ৪৮ বছরের ওই ব্যক্তির। তার পারিবারিক নাম কিউ।

চীনে বাসচাপায় প্রাণহানির ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার মঙ্গলবার বিকালে একটি পাবলিক বাসে ছুরি হাতে উঠে পড়ে ওই সন্দেহভাজন। তখন বাসটি সাংহাইয়ের দক্ষিণে ফুজিয়ান শহরে ছিল। বেইজিং নিউজের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, প্রায় ছয়জন পুলিশ কর্মকর্তা মাঝ রাস্তায় হামলাকারীকে থামানোর চেষ্টা করছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, সেদিন নেইবরহুড কমিটির একজন কর্মকর্তার সঙ্গে বিরোধে জড়ায় হামলাকারী। ওই কর্মকর্তার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

সিনহুয়া’র খবরে বলা হয়, সন্দেহভাজনের বাড়িতে নেইবরহুড কমিটির ওই কর্মকর্তার সফরের সময় একটি ছুরি নিয়ে লোকজনের ওপর হামলা চালায় ৪৮ বছরের ওই ব্যক্তি। এক পর্যায়ে একটি বাস ছিনতাই করে পথচারীদের ওপর এটি চালিয়ে দেয় সে। এ সময় আটজন নিহত এবং ২২ জন আহত হন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম