বাবরি মসজিদ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি ৪ জানুয়ারি

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৮, ১৪:০৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৪:০৯

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে মামলার শুনানি হবে আগামী ৪ জানুয়ারি। দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের বেঞ্চে মামলার শুনানি হবে। এদিনই ঠিক হতে পারে পরবর্তীতে কোন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে।

বাবরি মসজিদ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি ৪ জানুয়ারি সোমবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রকাশ জাভরেকর বিজেপি দফতরে সাংবাদ সম্মেলন করে জানান, ‘সরকার চায় প্রতিদিন শুনানি হোক অযোধ্যা (বাবরি মসজিদ) মামলার।’

বিশ্ব হিন্দু পরিষদেরও একই দাবি। বিশ্ব হিন্দু পরিষদের নেতা অলোক কুমার অবশ্য বলেছেন, ‘সুপ্রিম কোর্টের ওপর খুব বেশি ভরসা নেই। ফলে তারা প্রতিদিন শুনানি শুরু করবে, এমনটা জোর গলায় বলতে পারছি না।’

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি চাইছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তি হোক। প্রয়োজনে অর্ডিন্যান্স জারি বা পার্লামেন্টে বিল এনে রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করা হোক।

বিজেপি সভাপতি অমিত শাহ সম্প্রতি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সুপ্রিম কোর্ট যদি দৈনিক শুনানি করে তাহলে ১০ দিনের মধ্যেই বিষয়টির নিষ্পত্তি হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় যা-ই হোক না কেন, দেশবাসী অযোধ্যায় রাম মন্দির দেখতে চায়।

লক্ষনৌতে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বিজেপি-আরএসএসের যুবকর্মীদের সম্মেলনে রাম মন্দির নির্মাণের দাবিতে বিক্ষোভের মুখে পড়েন। ক্ষুব্ধ তরুণরা স্লোগান দিয়ে বলেন,  যারা মন্দির নির্মাণ করবে, ভোট তাদেরকেই দেওয়া হবে। রাজনাথ সিং এবং আদিত্যনাথকে আশ্বাস দিতে হয়, বিজেপিই মন্দির  নির্মাণ করবে। আপনারা ধৈর্য ধরুন। noname

অন্যদিকে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হবে সেই সিদ্ধান্তই মেনে নেয়া হবে। এ নিয়ে কোনও অধ্যাদেশ আনা হলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। কেননা, বিষয়টি বিচারাধীন থাকায় সরকার অধ্যাদেশ আনতে পারে না।

বাবরি মসজিদ-রাম মন্দির মামলায় ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, অযোধ্যার বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া ও রামলালার মধ্যে সমান ভাগ করে দিতে হবে। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ১৪টি আবেদন জমা পড়ে। আগামী ৪ জানুয়ারি ওই মামলার শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সূত্র: পার্স টুডে, আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম