অপহরণের ৩২ বছর পর বলিভিয়া থেকে আর্জেন্টাইন নারী উদ্ধার

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৪২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৭
image

১৯৮০'র দশকের কথা। মানব পাচারকারীদের হাতে জিম্মি হয়ে পড়ে ১৩ বছর বয়সী এক আর্জেন্টাইন কিশোরী। এরইমধ্যে কেটে গেছে ৩২ বছর। কিছুতেই হদিস মিলছিলো না তার। এ বছরের শুরুতে আর্জেন্টাইন পুলিশ জানতে পারে দক্ষিণ বলিভিয়ার বেরমেজোতে আছেন ওই নারী। তাকে খুঁজে বের করতে যৌথভাবে কাজ শুরু করে আর্জেন্টাইন ও বলিভীয় পুলিশ।

উদ্ধার হওয়া আর্জেন্টাইন নারী (বাম থেকে দ্বিতীয়)
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, আর্জেন্টাইন ওই নারীকে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। এ মাসের শুরুতে পুলিশ সে বাড়িটি শনাক্ত করে এবং অভিযান চালায়। পরে ওই নারীকে উদ্ধার করা হয়। তার বয়স এখন ৪৫ বছর। উদ্ধার হওয়া নারীর নাম প্রকাশ করা হয়নি।

২৫ ডিসেম্বর (মঙ্গলবার) আর্জেন্টাইন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, উদ্ধার হওয়া ওই নারী মার দেল প্লাটায় তার পরিবারের কাছে ফেরত গেছেন। ৩২ বছর আগের ওই অপহরণের পেছনে ঠিক কারা দায়ী সে ব্যাপারে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

/এফইউ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে ‘আশঙ্কাজনক পর্যায়ে’ কমেছে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত
লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প, যা বললো কানাডা
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
সর্বশেষ খবর
নেপালে ৯০ মার্কিন নাগরিক নিখোঁজ 
নেপালে ৯০ মার্কিন নাগরিক নিখোঁজ 
পায়ে চোট পেয়ে হুট করে জুতো খুলবেন না? জানুন সঠিক করণীয়
পায়ে চোট পেয়ে হুট করে জুতো খুলবেন না? জানুন সঠিক করণীয়
খুলনায় গভীর রাতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
খুলনায় গভীর রাতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
আগারগাঁওয়ে অ্যাকুয়ারিয়াম পার্ক, একসঙ্গে জলজ জগৎ ও প্রকৃতির স্বাদ
আগারগাঁওয়ে অ্যাকুয়ারিয়াম পার্ক, একসঙ্গে জলজ জগৎ ও প্রকৃতির স্বাদ
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা