অবরুদ্ধ পশ্চিমতীরের রামাল্লাহ শহরে ফিলিস্তিনি পার্লামেন্ট স্পিকার আজিজ দায়োইককে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্পিকার বলেন, ‘বেথেলহেমে আমাকে কিছুক্ষণের জন্য আটকে রেখেছিলো ইসরায়েলি বাহিনী। তারা রামাল্লাহয় প্রবেশ করতে দেয়নি।’
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, রামাল্লাহয় পার্লামেন্ট সদর দফতরের সামনে সংবাদ সম্মেলনে করার কথা ছিলো তার। ফিলিস্তিনি সাংবিধানিক আদালতের রায়ে পার্লামেন্ট বিলুপ্ত করা ও ছয় মাসের মধ্যে নির্বাচনের রায় নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিলো তার।
আজিজ বলেন, আমি একটি টেলিফোন পাই যেখানে অপরপাশের ব্যক্তি নিজেকে ফিলিস্তিনি গোয়েন্দা কর্মকর্তা বলে পরিচয় দেয়। তিনি জানান আমি যেন হেব্রনে গোয়েন্দা সদর দফতরে যায়।
স্পিকার বলেন, তিনি এই নির্দেশ অমান্য করে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেন।
এখন পর্যন্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষ কিছু জানায়নি।
গত সপ্তাহে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আদালতের রায় বাস্তবায়নের ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করছে হামাস।







