মেয়াদ শেষে ইউক্রেনে জারিকৃত সামরিক আইন প্রত্যাহার

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৮, ১৯:২৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২০:১৪

রাশিয়ার সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে জারিকৃত সামরিক আইন প্রত্যাহার করেছে ইউক্রেন। ৩০ দিনের জন্য সীমান্তবর্তী অঞ্চলগুলোর একাংশে জারিকৃত সামরিক আইনের মেয়াদ শেষ হলে তা তুলে নেয় দেশটির সরকার। ২৬ নভেম্বর ওইসব অঞ্চলে সামরিক আইন জারি করা হয়েছিল। 

মেয়াদ শেষে ইউক্রেনে জারিকৃত সামরিক আইন প্রত্যাহার

গত মাসে রাশিয়া ইউক্রেনের বারডিযানস্ক এবং নিকোপল যুদ্ধজাহাজ এবং দি ইয়ানা কাপা জাহাজ জব্দ করে। ইউক্রেনের দাবি, রাশিয়া জাহাজের পথ আটকাতে চেষ্টা করে, যদিও এরপর নৌযানগুলো কের্চ স্ট্রেইটের উদ্দেশ্যে চলছিল কিন্তু ট্যাংকার দ্বারা বাধাপ্রাপ্ত হয়। এছাড়া রুশ বাহিনীর গুলিতে জাহাজে থাকা ৬ সেনা আহত হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন। আর রাশিয়ার অভিযোগ, নৌযানগুলা অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল এবং নিরাপত্তার কারণে ওই পথে চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। এ ঘটনার পর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের পাশাপাশি ইউরোপেরও উত্তেজনা তৈরি হয়েছে। আর রাশিয়ার এমন আচরণের পর দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে ইউক্রেন।
ইউক্রেনের পার্লামেন্টে আইনপ্রণেতাদের সংখ্যাগরিষ্ঠ অংশের নিরঙ্কুশ সমর্থনে ২৬ নভেম্বর থেকে ৩০ দিনের জন্য সামরিক শাসনও জারি করা হয় দেশটিতে। প্রস্তাবের পক্ষে ভোট দেন ২৭২ আইনপ্রণেতা। বিপক্ষে অবস্থান নেন মাত্র ৩০  জন।

রাশিয়া, বেলারুশ ও মলডোভা সীমান্তবর্তী ১০টি অঞ্চলে এই সামরিক শাসন জারি ছিলে। এই সময় ১৬ থেকে ৬০ বছর বয়সী রুশ পুরুষ ইউক্রেনে নিষিদ্ধ ছিলো। প্রেসিডেন্ট পোরোশেঙ্কো আগেই বলেছিলেন, ৩০ দিনের মেয়াদ শেষে তাদের এই সময়সীমা বাড়ানোর পরিকল্পনা নেই। রাশিয়া খুব বড় ধরনের হামলা না করলে এই পরিস্থিতি পরিবর্তনের কোনও সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম