সিডনির ৩৮ তলা আবাসিক ভবনে 'নিরাপত্তা ঝুঁকি', কর্তৃপক্ষের অস্বীকার

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৮, ১২:৪৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৭
image

অস্ট্রেলিয়ার সিডনিতে ৩৮ তলাবিশিষ্ট ভবন ওপাল টাওয়ারের দেয়ালে ফাটল দেখা দিলেও নিরাপত্তা ঝুঁকি অস্বীকার করার চেষ্টা করছে ভবন কর্তৃপক্ষ। স্থানীয় বেশকিছু সংবাদমাধ্যমে ভবনের দেয়ালে ফাটল ধরার ছবি প্রকাশিত হয়েছে। কর্তৃপক্ষ সংস্কারের কথা বলে ভবনের বাসিন্দাদের সাময়িকভাবে ভবন ছাড়ার নির্দেশ দিয়েছিল। একদিনের মাথায় তাদের আবার ফিরিয়ে আনা হলেও হঠাৎ করেই দ্বিতীয় দফায় আবার তাদের ভবন ছাড়তে বলা হয়েছে। তা সত্ত্বেও জোরালোভাবে নিরাপত্তা ঝুঁকি অস্বীকার করে ভবন কর্তৃপক্ষ বলছে, এটি কেবলই একটি সতর্কতামূলক পদক্ষেপ। 

ওপাল টাওয়ার
গত সোমবার (২৪ ডিসেম্বর) ওপাল টাওয়ার ভবনের একটি ভার বহনকারী কংক্রিট প্যানেলে ফাটল দেখা দেয়। এতে ভবনটি ২ মিলিমিটার সরে যায় এবং পলেস্তারায় ফাটল দেখা দেয়। এ অবস্থায় টাওয়ার থেকে সরে যেতে বলা হয় বাসিন্দাদের। তবে একদিন পর মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ভবনের ডেভেলপার কোম্পানি ইকোভ ভবনটিকে নিরাপদ ঘোষণা করে। টাওয়ারের দুই-তৃতীয়াংশ বাসিন্দাকে অ্যাপার্টমেন্টে ফিরে আসতে বলা হয়। বক্সিং ডেতে ওপাল টাওয়ারকে ‘উচ্চ গুণমান সম্পন্ন ভবন’ ঘোষণা করেন ইকোভের পরিচালক। তিনি দাবি করেন, নির্মাতা প্রতিষ্ঠান আইকন কন্সট্রাকশন্স একটি ‘প্রতিষ্ঠিত, উচ্চ গুণমান সম্পন্ন’ নির্মাতা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নির্মাতা প্রতিষ্ঠান আইকন নতুন করে ভবনের বাসিন্দাদের সরে যেতে বলে। জানানো হয়, ভবনের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হবে যেন পুরো ভবনে নির্বিঘ্নে পরীক্ষা-নিরীক্ষা ও সংস্কার কাজ করা যায়।পুলিশকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, সোমবার প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। শুরুতে কর্তৃপক্ষ জানিয়েছিল, টাওয়ারের ৩৯২টি ইউনিটের মধ্যে ৫১টি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম দফায় ভবন নিরাপদ দাবি করে বেশিরভাগ মানুষকে ফিরে আসতে বলা হয়েছিল। তবে নতুন করে আবার তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

ভবনের নির্মাতা প্রতিষ্ঠান আইকন বলছে, সরিয়ে নেওয়া বাসিন্দাদেরকে অন্তত ১০দিন ভবনের বাইরে থাকতে হবে। সে সময় তাদের থাকা-খাওয়ার সব খরচ জোগাবে কোম্পানি। কোম্পানির এক মুখপাত্র বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সব বাসিন্দাকে সরাতে হবে এবং এ কাজে ১০ দিন সময় লাগবে। আইকনের দাবি, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বাসিন্দাদের সরানো হচ্ছে। তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইকন বলছে, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কারণে খুব দ্রুত কাজ শেষ করতে পারবে তারা।

স্থানীয় সংবাদমাধ্যমে ক্ষতিগ্রস্ত ভবনের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, দেয়ালের পলেস্তারা খসে পড়েছে ও ফাটল দৃশ্যমান হয়েছে।   বুধবার (২৬ ডিসেম্বর) নিউ সাউথ ওয়েলস সরকার জানিয়েছে, ওই ভবন ও আশেপাশের আবাসিক ভবনগুলো কাঠামোগতভাবে নিখুঁত কিনা তাও পরীক্ষা করা হচ্ছে। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম