মহাকাশে মানুষ পাঠাতে ভারতের বাজেট অনুমোদন

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮

২০২২ সালে মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা বাস্তবায়নে বাজেট অনুমোদন করেছে ভারত। শুক্রবার দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানিয়েছেন এই প্রকল্পে দশ হাজার কোটি রুপির বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। তিনি বলেন, আমরা মহাকাশে সাতদিনের জন্য তিন সদস্যের একটি দল পাঠাবো। এখন থেকে ৪০ মাসের মধ্যে পরীক্ষামূলক উদ্যোগ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, এই উদ্যোগ সফল হলে মহাকাশে মানুষ পাঠানো চতুর্থ দেশ হবে ভারত। ২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাতে দশ হাজার কোটি রুপি অনুমোদন করেছে ভারত
এবছরের আগস্টে ভারতের স্বাধীনতা দিবসে মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) তিন ভারতীয়কে মহাকাশে নিয়ে যেতে নিজেদের সর্ববৃহৎ রকেট মোতায়েনের ঘোষণা দেয়। মানুষ পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে ২০২০ সালের ডিসেম্বরে মনুষ্যহীন একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে ভারত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে ৩০ হাজার কোটি মার্কিন ডলারের বৈশ্বিক মহাকাশ শিল্পে নিজেদের প্রভাব বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে দিল্লি। মহাকাশে মানুষ পাঠানোর এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে গঙ্গানাইয়ান। স্বল্পমূল্যে মহাকাশ সেবা দেওয়ার লক্ষ্যের অংশ হিসেবে এই এই প্রকল্প গ্রহণ করেছে দেশটি।

২০১৪ সালে চতুর্থ দেশ হিসেবে মঙ্গল গ্রহের কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করে ভারত। হলিউডের মহাকাশ বিষয়ক ব্লকবাস্টার সিনেমা ‘গ্রাভিটি’ নির্মাণের বাজেটের চেয়েও কম খরচে মঙ্গল অভিযান শেষ করে ভারত। চলতি বছরের নভেম্বরে ৩১টি স্যাটেলাইট বহনকারী একটি রকেট মহাকাশে পাঠায় ভারত। এসব স্যাটেলাইটের বেশিরভাগই অন্যদেশের।

মহাকাশে মানুষ পাঠানোর এই অভিযানের জন্য এরইমধ্যে রাশিয়ার রসকসমোস ও ফ্রান্সের সিএনইএস মহাকাশ সংস্থার সঙ্গে সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে ভারতের মহাকাশ সংস্থা আইএসআরও । ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের পারমাণবিক ও মহাকাশ পলিসি ইনিশিয়েটিভের প্রধান রাজেশ্বরী পিল্লাই রাজাগোপালান আল জাজিরাকে বলেছেন, একটি দেশের মহাকাশ যাত্রার স্বাভাবিক অগ্রগতি মহাকাশে মানুষ পাঠানো। বাণিজ্যিক বাজার সংরক্ষণের চিন্তা ভারতের মহাকাশ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তবে গত এক দশক বা তারও বেশি সময় ধরে নিজেদের মহাকাশ পলিসিতে পরিবর্তনের চেষ্টা চালিয়েছে ভারত। তিনি বলেন, অর্থনীতি ও উন্নয়নের প্রশ্নে মহাকাশে ভারতের নিজস্ব স্বার্থ রয়েছে। ক্রমবর্ধমান সামরিক এবং নিরাপত্তা সংক্রান্ত দৃষ্টিভঙ্গিও ভারতকে মহাকাশ কর্মসূচিতে তাড়িত করেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০০৭ সালে চীনের অ্যান্টি স্যাটেলাইট পরীক্ষা ভারতের অভ্যন্তরে নতুন বিতর্কের সূচনা করে যে কিভাবে ভারত নিজেদের প্রতিরোধমূলক ব্যবস্থার উন্নয়ন ঘটাবে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর ভারতের প্রতিবেশি দেশ চীন ২০০৩ সালে মহাকাশে মানুষ পাঠায়। ১৯৬০ এর দশকের শুরুতে ভারত মহাকাশ কর্মসূচি শুরু করলেও বৈশ্বিক মহাকাশ শিল্পে তারা ছোট খেলোয়াড়ই থেকে গেছে।  ভারত আর চীন দুই দেশই মহাকাশ কর্মসূচিতে শত শত কোটি ডলার খরচ করলেও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। ধারণা করা হয়ে থাকে যুক্তরাষ্ট্র মহাকাশ কর্মসূচিতে ৪ হাজার কোটি মার্কিন ডলার খরচ করে থাকে।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম