আরও পাঁচ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালো ভারত

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪৭
image

এবার পাঁচ সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ‌ওই পাঁচ রোহিঙ্গাকে মনিপুর সীমান্তে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। এই নিয়ে গত চার মাসে দ্বিতীয় দফায় রোহিঙ্গা পরিবারকে মিয়ানমারে ফেরত পাঠালো ভারত।

রোহিঙ্গা (ফাইল ফটো)
মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের শিকার হয়ে বিভিন্ন সময়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ৪০ হাজার। এদের বেশিরভাগই বসবাস করছে আশ্রয় শিবিরে। আবার অবৈধভাবে প্রবেশের অভিযোগে অনেককে রাখা হয়েছে অভিবাসী আটক কেন্দ্রে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী উল্লেখ করে তাদের ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে আসছে। ২০১২ সাল থেকে অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ করা সাত রোহিঙ্গাকে গত বছরের ৪ অক্টোবর মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত। এবার দ্বিতীয় দফায় আরও পাঁচজন রোহিঙ্গাকে ফেরত পাঠাচ্ছে দেশটি।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে একটি পাঁচ সদস্যের রোহিঙ্গা পরিবারকে বাসে করে সীমান্তে নিয়ে যায় পুলিশ। এরপর তাদেরকে হস্তান্তর করা হয়। 
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ২০১৪ সালে স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তানের পরিবারটিকে উত্তর-পূর্ব আসামে গ্রেফতার করা হয়। কারাদণ্ডও দেওয়া হয় তাদেরকে। এখন পরিবারটিকে বিতাড়িত করা হচ্ছে।

আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ভাস্কর জয়তি মোহন্ত রয়টার্সকে বলেন, ‘পাঁচ রোহিঙ্গাকে মিয়ানমারের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সীমান্ত অতিক্রম করেছে।' 

প্রথম দফায় সাত রোহিঙ্গাকে ভারত থেকে মিয়ানমারে ফেরত পাঠানোর পর থেকেই ভারতীয় আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের মনে বিতাড়নের আতঙ্ক বিরাজ করছে। সেসময় আসাম সরকার জানায়, তারা আরও ২৩ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাবে। এরপরই ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম