নরওয়েতে বরফধসে চাপা পড়া ৪ পর্যটককে মৃত ঘোষণা

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৯, ২৩:৫২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২৩:৫৫
image

নরওয়েতে বরফধসের কবলে পড়া ফিনল্যান্ড ও সুইডেনের চার পর্যটককে শুক্রবার (০৪ জানুয়ারি) মৃত ঘোষণা করেছে নরওয়ের পুলিশ। বরফধসের ৩৮ ঘণ্টা পরেও তাদের কোনও চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংশ্লিষ্টরা সেখানে স্কিয়িং করতে গিয়েছিলেন। নরওয়েতে বরফধসে চাপা পড়া ৪ পর্যটককে মৃত ঘোষণা গত বুধবার নরওয়ের উত্তরে অবস্থিত থ্রোমসে বরফধসের ঘটনাটি ঘটে। স্থানটি স্কিয়িংয়ের জন্য প্রসিদ্ধ। সেখানে উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের তিন জন ও সুইডেনের একজন নাগরিক। বরফধসের পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

উদ্ধারকারীরা হেলিকপ্টারে করে স্থানটিতে অনুসন্ধান চালিয়েছেন। কিন্তু পর্যটকদের কারওর অবস্থান নির্দিষ্ট করা যায়নি। রেডিও বার্তার মাধ্যমে বরফধসের খবর দেওয়ার জন্য যে দুইটি ট্রান্সসিভার ব্যবহার করেছিলেন তারা, শুধু সেই যন্ত্র দুইটি পাওয়া গেছে।

বৃহস্পতিবার উদ্ধার তৎপরতার সময় স্কিয়িংয়ের ফলে সৃষ্ট দাগকে বরফধসের স্থানটির দিকে যেতে দেখা গেছে। কিন্তু সেখান থেকে কারও ফিরে আসার প্রমাণ পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে থ্রমসের পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘বরফধসের পর ৩৮ ঘণ্টা পেরিয়ে গেছে। আমার যে অনুমান করেছিলাম, তারা বরফধসে চাপা পড়েছে, এখন সেটাকেই চূড়ান্ত ঘোষণা করছি। এটা এখন নিশ্চিত করে বলা যায়, তাদের কারওর ক্ষেত্রেই এখন বেঁচে থাকার সম্ভাবনা নেই।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম