কঙ্গোয় প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থীর জয়

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১০:২৬আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১০:২৮

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর দীর্ঘ প্রতিক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী ফেলিক্স সিসেকেদি জয়লাভ করেছেন। শুক্রবার নির্বাচন কমিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কঙ্গোয় প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থীর জয়

দেশটির স্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের (সিইএনআই) প্রধান কর্নিলে নাঙ্গা বলেন, ‘৩৮ দশমিক ৫৭ শতাংশ ভোট পাওয়ায় ফেলিক্স সিসেকেদিকে প্রাথমিকভাবে কঙ্গোর নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করা হল।

প্রাথমিক ফলাফলেও আরেক বিরোধ দলীয় প্রার্থী মার্টিন ফায়লু ও ক্ষমতাসীন জোটের এমানুয়েল শ্যাডারির থেকে এগিয়ে ছিলেন তিনি।

আর এবার দেশটির স্বাধীনতা পর প্রথম কোনও বিরোধী নেতা হিসেবে জয় পেলেন সিসেকেদিই। ১৮ বছর ক্ষমতায় থাকার পর দায়িত্ব ছাড়ছেন বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা। এই ভোটগ্রহণের টার্নআউট ছিলো ৪৮ শতাংশ।

৩০ ডিসেম্বর কঙ্গোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের দুই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনের ফল ঘোষণার পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায় এবারও তেমন সহিংসতার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছিলো। 

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম