ভারতের বিহারে ১৬ বছরের কিশোরীর মরদেহ নিয়ে তোলপাড়

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১৬:৪৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৬:৪৯
image

১৬ বছর বয়সী এক কিশোরীর মস্তকবিহীন দেহ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের বিহার রাজ্যের গয়া শহর। তার মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে মঙ্গলবার (৮ জানুয়ারি) থেকে বড় ধরনের বিক্ষোভ চলছে সেখানে। এদিকে উদ্ধার হওয়া মরদেহ নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও মেয়েটির পরিবার দুই রকম বক্তব্য দিয়েছে। পরিবারের দাবি, ধর্ষণের পর বীভৎসভাবে হত্যা করা হয়েছে তাকে। অপরদিকে পুলিশের দাবি,  সম্মান রক্ষার্থে পরিবারই তাকে হত্যা (অনার কিলিং) করেছে।

প্রতীকী ছবি
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে বলা হয়েছে, গত বছরের ২৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল গয়া শহরের সে কিশোরী। ৬ জানুয়ারি (রবিবার) উদ্ধার হয় তার মস্তকবিহীন দেহ। গোটা মুখ ছিল এসিডে ঝলসানো। বুকে পাওয়া গেছে গভীর ক্ষত। মৃতদেহ উদ্ধারের পর কয়েকদিন কেটে গেলেও পুলিশ অপরাধীদের ধরতে সক্রিয় হয়নি বলে অভিযোগ করেছে পরিবার। তাদের দাবি, পুলিশকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অপরদিকে পুলিশের দাবি, মেয়েটি নিখোঁজ হওয়ার চার দিন পর থানায় জানানো হয়েছিল। পুলিশ পরোক্ষে খুনের জন্য দায়ী করছে মেয়েটির পরিবারকেই।

গয়ায় বিক্ষোভ
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজিব মিশ্র দাবি করেন, ৩১ ডিসেম্বর মেয়েটির মা ও বোন থানায় জানিয়েছিল, সে বাড়ি ফিরে এসেছে। ওই দিন রাত ১০টা নাগাদ এক পরিচিত ব্যক্তির সঙ্গে মেয়েটির বাবা তাকে অন্যত্র পাঠিয়ে দিয়েছে। এরইমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে হত্যার কথা অস্বীকার করেছে সে। তবে তার কল রেকর্ড পরীক্ষা করে পুলিশ জানতে পেরেছে স্থানীয় কয়েকজন অপরাধীর সঙ্গে তার যোগাযোগ ছিল। ওই মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা নিশ্চিত হতে ময়না তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।

এর মধ্যেই দ্রুতগতির তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গয়া শহর। মঙ্গবার (৮ জানুয়ারি) ও বুধবার (৯ জানুয়ারি) মোমবাতি নিয়ে মিছিল করেছেন গয়ার মানুষ। বৃহস্পতিবারও সে বিক্ষোভ অব্যাহত আছে।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম