আফগানিস্তানের চেকপোস্টে তালেবান হামলায় নিহত ৫

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৭

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের একটি চেক পোস্টে বিদ্রোহীদের হামলায় অন্তত ৫ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আজিজ আহমেদ আজিজি বলেছেন, ওই হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত তালেবান বিদ্রোহী নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি ওই হামলার দায় স্বীকার করেছেন। আফগানিস্তানের একটি নিয়মিত চেকপোস্ট

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর প্রায় নিয়মিত হামলা চালিয়ে আসছে তালেবান বিদ্রোহীরা। ৯/১১ হামলার পর দেশটিতে মার্কিন জোটের হামলায় উৎখাত হয় তালেবান সরকার। পরের ১৭ বছর ধরে আফগানিস্তানে বিদেশি সেনার উপস্থিতি ও তাদের মিত্রদের ওপর হামলা চালানোর দায় স্বীকার করে যাচ্ছে তালেবান। সম্প্রতি তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টা জোরালো করেছে যুক্তরাষ্ট্র।

কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র জানান, শনিবার বোলদুক জেলায় হামলার ঘটনায় ৫ নিরাপত্তাকর্মী নিহত ছাড়াও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম