ভয়াবহ আগুনে পুড়ছে উত্তর প্রদেশের কুম্ভমেলা

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ১৪:০৫আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৪:২৪

ভারতের উত্তর প্রদেশে কুম্ভ মেলায় ভয়াবহ আগুন লেগেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি তাঁবু। তবে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ধর্মীয় এই উৎসব শুরুর একদিন আগে সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। 

ভয়াবহ আগুনে পুড়ছে উত্তর প্রদেশের কুম্ভমেলা

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নিউজ নাউয়ের প্রতিবেদনে বলা হয়, দিগম্বর ঘাটের কাছে দিগম্বর আখাড়ার একটি তাঁবুতে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী অবস্থান করছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই আগুনে সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই মেলাকে  পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েত বলা হয়ে থাকে। ২০১৩ সালে কুম্ভমেলায় ১০ কোটিরও বেশি মানুষ অংশ নেন। মেলার ৬টি স্নান দিবসের মধ্যে এদিনটিকে সবচে’ পবিত্রতম দিন বলে মনে করেন পূণ্যার্থীরা।

হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন গঙ্গায় এই স্নানের মধ্য দিয়ে তাঁরা পাপ এবং জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হন।  সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়। প্রতি ছয় বছর অন্তর অর্ধকুম্ভ আয়োজিত হয়। প্রতি বারো বছর অন্তর পূর্ণকুম্ভ আয়োজিত হয়। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম