ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টে সর্বোচ্চ ব্যবধানে হারলেন থেরেসা মে

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৯, ০২:৩৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০৩:৪৫

২৩০ ভোটের ব্যবধানে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে  প্রত্যাখ্যাত হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র ব্রেক্সিট সংক্রান্ত খসড়া চুক্তি। ভোটে হারার পর ঘোষণা দিয়েছেন সরকারের বিরুদ্ধে আস্থা ভোটকে স্বাগত জানাবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান বুধবার এই বিষয়ে সিদ্ধান্ত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে সর্বোচ্চ ব্যবধানে হারলেন থেরেসা মে।  ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টে সর্বোচ্চ ব্যবধানে হারলেন থেরেসা মে

২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। পরবর্তী সম্পর্কের রূপরেখা নিয়ে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে। পার্লামেন্টে সেই চুক্তি অনুমোদনের বাধ্যবাধকতায় মঙ্গলবার ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

৬৫০ আইনপ্রণেতার ব্রিটিশ পার্লামেন্টে স্পিকার ও তার ৩ সহযোগী মিলে ৪ জনের ভোট দানের অধিকার নেই। আইরিশ রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা তাদের আসনে বসেন না। সে কারণে ৬৩৯ ভোটের মধ্যে ৩২০ আইনপ্রণেতাদের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার কথা ছিল।

গার্ডিয়ান জানিয়েছে ভোটাভুটিতে থেরেসা মে প্রস্তাবিত খসড়া চুক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন ৪৩২ জন আইনপ্রণেতা। আর পক্ষে ভোট দিয়েছে ২০২ আইনপ্রণেতা।

এর আগে তিন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, বিবিসি ও দ্য ইন্ডিপেনডেন্টের খববে বলা হয় ২৬২ আসনের লেবার দলের ভোটাধিকার থাকা ২৫৬ জনের প্রায় সব আইনপ্রণেতাই থেরেসার বিপক্ষে ভোট দিতে যাচ্ছেন। অপরদিকে ৩১৮ আইনপ্রণেতার কনজারভেটিভ পার্টির ভোট সংখ্যা ৩১৬টি। তাদের মধ্যে একশো জন প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেবেন বলে আশঙ্কার কথা জানায় দ্য ইন্ডিপেনডেন্ট। ভোটাভুটির পর দেখা যায় নিজ দলের ১১৮ জন আইনপ্রণেতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটায় পার্লামেন্টে ভোটাভুটি শুরুর কিছুক্ষণের মধ্যেই পরাজয় নিশ্চিত হয়ে যায় প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রস্তাবের। আইনপ্রণেতারা রায় দিয়ে দেন ব্রেক্সিট বাস্তবায়নের পর ইউরোপের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক নির্ধারনে থেরেসা মে’র প্রস্তাবের সঙ্গে একমত নন তারা।

পরাজয় নিশ্চিত হওয়ার পর থেরেসা মে তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন তার সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আনা হলে তাকে স্বাগত জানাবেন। বুধবার এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। এরপরই বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন জানান, অন্যসব বিরোধী দলের নেতাদের সমর্থন নিয়ে এই প্রস্তাব উত্থাপন করবেন তিনি। আইনপ্রণেতাদের উদ্দেশে করবিন বলেন, এটা এক সর্বনাশা পরাজয়। তার চুক্তির বিষয়ে পার্লামেন্ট রায় দিয়ে দিয়েছে। 

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম