বন্দুকযুদ্ধ শেষে কেনিয়ার হোটেল থেকে উদ্ধার ৭০০, নিহত ১৪

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৯, ১৪:১৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:১৬

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি হোটেলে বন্দুকযুদ্ধের অবসান ঘটেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। তিনি বলেন, সব হামলাকারীকে হত্যা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭০০ জিম্মিকে।

বন্দুকযুদ্ধ শেষে কেনিয়ার হোটেল থেকে উদ্ধার ৭০০, নিহত ১৪ মঙ্গলবার নাইরোবির ওয়েস্টল্যান্ড জেলায় একটি হোটেলে বন্দুকধারীর হামলায় ১৪ জন নিহত হন। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। হামলার কয়েকঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার দাবি করা হলেও বুধবার সকাল পর্যন্ত গুলি ও বিস্ফোরণের আওয়াজের কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

প্রেসিডেন্ট কেনিয়াত্তা বলেন, দুসিতে নিরাপত্তা অভিযান শেষ হয়েছে। আমরা সব সন্ত্রাসীদের প্রতিহত করেছি। তাদের হাতে প্রাণ হারিয়েছেন ১৪ বেসামরিক। আহতও হয়েছেন বেশ কয়েকজন। তিনি বলেন, ‘এই সকালে আমি হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ও আহতদের সুস্থতা কামনা করছি।

কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বয়নেট বলেন, স্থানীয় সময় বিকাল ৩টায় সংঘবদ্ধ এই হামলা হয়। ব্যাংকের সামনে গাড়িতে বিস্ফেরণ ঘটানো হয়। হোটেলের লবিতে চালানো হয় আত্মঘাতী হামলা।

আল-শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াজিজ আবু মুসাব দাবি করেন,‘আমাদের সেনারা হোটেলের ভেতরে ৪৭ শত্রুকে  হত্যা করেছে। এখনও হোটেলের বেশিরভাগ অংশই আমাদের দখলে।’

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই ঘটনায় একজন মার্কিন নাগরিকও নিহত হয়েছেন। একজন ব্রিটিশ নাগরিক নিহতেরও আশঙ্কা করা হচ্ছে।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম