সুপ্রিম কোর্টের দ্বারস্থ শবরীমালা মন্দিরে প্রবেশ করা দুই নারী

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৯, ১৪:০২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৪:২৮

ভারতের কেরালার শবরীমালা মন্দিরে প্রবেশ করে ইতিহাস রচনা করা দুই নারী নিরাপত্তা চেয়ে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। শুক্রবার তাদের আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ শবরীমালা মন্দিরে প্রবেশ করা দুই নারী মন্দিরে প্রবেশ করা কনকা দুর্গা এবং আম্মিনির কেউ এখনও ৫০-এর ঘরে পা দেননি। উভয়ের আনুমানিক বয়স ৪০-এর ঘরে। আগে এই মন্দিরে ঋতুমতী নারীদের প্রবেশাধিকার ছিল না। কয়েক মাস আগে ভারতের সুপ্রিম কোর্ট তাদের মন্দিরে প্রবেশাধিকারের রায় দেন। ওই রায়ের পর প্রথমবারের মতো সেখানে কোনও ঋতুমতী নারী হিসেবে প্রবেশ করে ইতিহাস গড়েন তারা। নিরাপত্তাজনিত কারণে গত দুই সপ্তাহ ধরে কেরালা সরকারের ঠিক করে দেওয়া একটি জায়গায় রয়েছেন তারা। মঙ্গলবার বাড়ি ফিরে শাশুড়ির হাতে আক্রান্ত হন কনকা দুর্গা।

পুলিশ জানিয়েছে, ২ জানুয়ারি ভোরে পাহাড়ঘেরা মন্দিরটিতে প্রবেশ করেন দুই নারী।

ভোর পৌনে ৪টা থেকে পাম্বা বেস ক্যাম্প থেকে পাহাড়ে উঠতে শুরু করেন তারা। এক পর্যায়ে পৌঁছে যান মন্দিরে। তাদের প্রবেশের পরপরই ‘শুদ্ধিকরণের' জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়।

হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক পরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন দুই নারী। তাদের সঙ্গে রয়েছে পুলিশ। আয়াপ্পা ধর্ম সেনার নেতা রাহুল ঈশ্বর বলেন, আমার মনে হয় না ব্যাপারটা সত্য। পুরো ব্যাপারটাই খুব সন্তর্পণে হয়েছে। জানা থাকলে আমরা ‘উপযুক্ত ব্যবস্থা নিতাম’।

এই দুই নারী এর আগে গত ডিসেম্বরেও মন্দিরে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু বাধা পাওয়ায় তাদের ফিরে আসতে হয়। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর থেকে অনেকেই মন্দিরে প্রবেশের চেষ্টা করেছেন। যদিও বার বার খালি হাতে ফিরতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত এই দুই নারী তাদের চেষ্টায় সফলতা পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে এক ঐতিহাসিক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট জানায়, সব বয়সী নারীরাই সবরিমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম