খনি কোম্পানির বাঁধ ধসে ব্রাজিলে নিখোঁজ ২০০

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৯, ০৫:০৪আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৫:০৫

দক্ষিণ পশ্চিম ব্রাজিলের একটি বাঁধ ধসের পর প্রায় দুইশো মানুষ নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। শুক্রবার মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহো শহরের ওই বাঁধটি ধসে পড়ে। বাঁধ ধসের পর ছড়িয়ে পড়া কাঁদার নদীতে আশেপাশের বহু এলাকার মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। কয়েক জনের মৃত্যুর খবর পাওয়ার কথা স্বীকার করলেও কতজন নিহত হয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। শুক্রবার ধসে বাঁধটির মালিক ব্রাজিলের অন্যতম খনি কোম্পানি ভ্যালে। খনি কোম্পানির বাঁধ ধসে ব্রাজিলে নিখোঁজ ২০০
তিন বছর আগে মিনাস জেরাইস প্রদেশের আরেকটি বাঁধ ধসে ১৯ জনের মৃত্যু হয়। ওই বাঁধের মালিকানাতেও ভ্যালের অংশীদারিত্ব ছিলো। বহুজাতিক খনি কোম্পানি বিএইচপি বিলটনের সঙ্গে ভ্যালের যৌথ মালিকানাধীন ওই বাঁধ ধসে স্থানীয় শত শত বাড়িঘর ধ্বংস হয়। কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৫ সালের সেই ঘটনার তুলনায় শুক্রবারের বাঁধ ধসের ঘটনা আরও বিশাল।

আকাশ থেকে তোলা টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে বিস্তৃত এলাকার গাছপালা ও কৃষিক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ বেশ কিছু বাড়িঘরের ছবিও দেখা গেছে। আবার কোনও কোনও বাড়ি দাঁড়িয়ে থাকলেও ছাদের ওপর কাদার আস্তরণ পড়ে থাকতে দেখা গেছে।  ব্রাজিলের পরিবেশ সুরক্ষা সংস্থা ইলবামা জানিয়েছে, ধারণা করা হচ্ছে বাঁধ ধসের কারণে লাখ লাখ টন পানি ও কাঁদা ছড়িয়ে পড়েছে।

ফায়ার ব্রিগেডের সদর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৯ হাজার মানুষের শহর ব্রুমাদিনহোর আশেপাশের এলাকায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার কাজ চালাচ্ছে। ফায়ার ব্রিগেডের স্থানীয় এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা যে খবর পাচ্ছি তাতে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে’। তবে সেই সংখ্যা প্রকাশ করেননি তিনি।

ব্রাজিলের খনি কোম্পানি ভ্যালের তরফ থেকে বাঁধ ধসের কারণ না জানালেও কোম্পানিটির তরফে বলা হয়েছে, কর্মী ও বাসিন্দাদের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা। শনিবার ওই এলাকা পরিদর্শনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ব্রাজিলের পরিবেশমন্ত্রী রিকার্ডো স্যালেস এরই মধ্যে ঘটনাস্থলের পথে রয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক