২৬ জানুয়ারির জাতীয় দিবস বাতিলের দাবি অস্ট্রেলিয়ায়

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৯, ০১:৪৪আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০১:৪৮
image

২৬ জানুয়ারিকে জাতীয় দিবস হিসেবে পালনের বিরুদ্ধে সংগঠিত হয়েছে অস্ট্রেলিয়ার আন্দোলনকারীরা। তাদের দাবি ২৬ জানুয়ারি জাতীয় দিবস নয়, আগ্রাসন দিবস। তারা দিবসটি বাতিলের দাবিতে কর্মসূচি পালন করেছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ‘অস্ট্রেলিয়া ডে’ পালনের পক্ষে দাঁড়িয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ১৭৮৮ সালের এই দিনে অস্ট্রেলিয়াতে প্রথম উপস্থিত হয়েছিল ব্রিটিশরা, যাদের মধ্যে ছিলেন তার পঞ্চম প্রপিতামহ। সেই পূর্বসূরির কথা উল্লেখ করতে গিয়ে ক্যানবেরাতে আয়োজিত ‘সিটিজেনশিপ সিরেমনিতে’ মরিসন বলেছেন, উপ্খস্নথিত হওয়া ব্রিটিশ নাগরিকদের অবস্থা এতটাই শোচনীয় ছিল, যে তারা নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারছিল না; ছিল নগ্ন-বিধ্বস্ত। ২৬ জানুয়ারির জাতীয় দিবস বাতিলের দাবি অস্ট্রেলিয়ায়




এদিকে ৬০০ কিলোমিটার দূরে মেলবোর্নে শ্বেতাঙ্গ ও অস্ট্রেলিয়ার স্থানীয়দের মধ্যে হওয়া যুদ্ধে নিহত আদিবাসীদের স্মরণে তাদের সমাধিস্থলে কর্মসূচির আয়োজন করেছিলেন সংশ্লিষ্ট প্রতিবাদকারীরা। সেখানকার কর্মসূচি শেষে তারা যান মেলবোর্নে পার্লামেন্ট হাউসের সামনে; প্রায় ৪০ হাজার অস্ট্রেলীয় সমবেত হন ‘ইনভেশন ডে মার্চ’ পালনের জন্য। ২৬ জানুয়ারি তাদের কাছে জাতীয় দিবস নয়, আগ্রাসন দিবস। সেখানে ‘অস্ট্রেলিয়ান গ্রিন্স’ নামক দলের সাবেক সংসদ সদস্য লিদিয়া থর্প মন্তব্য করেছেন, ‘এই দেশের যদি নূন্যতম কোনও চেতনা থাকে তাহলে তারা অতীতের ভুল চিহ্নিত করে ক্ষত সারিয়ে তোলার উদ্যোগ নেবে।’ থর্প গুনাই গুন্দিজমারা আদিবাসী গোষ্ঠীর একজন নারী।



আদিবাসীদের হত্যা করে শ্বেতাঙ্গদের কর্তৃত্ব প্রতিষ্ঠার ইতিহাস প্রসঙ্গেই এই প্রতিবাদ। পুলিশ বলেছিল, সমাবেশ হবে হাজার পাঁচেক মানুষের। আয়োজকরা ভেবেছিলেন, হাজার আটেক মানুষ হবে। কিন্তু শেষ পর্যন্ত ২৬ জানুয়েরিতে জাতীয় দিবস পালন বাতিলের দাবিতে মেলবোর্নের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। এদের বেশিরভাগই শ্বেতাঙ্গ, আদিবাসী নন।
শুধু মেলবোর্নে নয় শ্বেতাঙ্গদের অস্ট্রেলিয়াতে যাওয়া উপলক্ষে ঘোষিত দিনটির জাতীয় দিবসের মর্যাদা বাতিলের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে সিডনি, ব্রিসবেন, ক্যানবেরা, হোবার্ট এবং পার্থে। অ্যাডেলেইড ও ডারউইন পালন করেছে ‘সার্ভাইভাল ডে।’ সিডনির কর্মসূচিতে অংশ নিয়েছেন ৫০ হাজার অস্ট্রেলীয়।
শিক্ষাবিদ ও অধিকার কর্মী গ্যারি ফোলে কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিদের বলেছেন, প্রত্যেকে যদি ১০ জন করে মানুষকে অস্ট্রেলিয়ার প্রকৃত ইতিহাস বলে, তাহলেই আগামী বছর মেলবোর্নের অর্ধেক বাসিন্দা তা জেনে যাবে।
এদিকে চরম ডানপন্থীরা পাল্টা কর্মসূচি পালন করেছে ২৬ জানুয়ারি জাতীয় দিবস পালনের পক্ষে। মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে আয়োজিত তাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন জনা দশেক ব্যক্তি। তাদের একজন মন্তব্য করেছেন, ‘আগে দেশকে ভালোবাসার নাম ছিল দেশপ্রেম, এখন নাম হয়েছে বর্ণবাদ।’

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম