ফিলিপাইনে মুসলিম স্বায়ত্তশাসন প্রত্যাখ্যানকারী প্রদেশের চার্চে বোমা হামলা, নিহত ২১

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৯, ১২:৫১ আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৩:০৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি চার্চে দুটি বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন এই হামলায় আরও ৭১ জন আহত হয়েছে। জোলো দ্বীপের একটি রোমান ক্যাথলিক চার্চে রবিবারের প্রার্থনা সভায় চালানো এই হামলায় হতাহতদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক মানুষ রয়েছে। এখন পর্যন্ত কোনও গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ফিলিপাইনের জোলো দ্বীপে আবু সায়াফসহ ইসলামপন্থী উগ্রবাদীদের উপস্থিতি রয়েছে। পাঁচ দশকের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী তৎপরতা অবসানে স্বায়ত্তশাসনের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের এক সপ্তাহের মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। ওই গণভোটে ফিলিপাইনের বাসিন্দারা মুসলমানদের জন্য একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গঠনের অনুমোদন দিলেও সুলো প্রদেশের বাসিন্দারা তা প্রত্যাখ্যান করে। ওই প্রদেশেই জোলো দ্বীপের অবস্থান।  ফিলিপাইনে মুসলিম স্বায়ত্তশাসন প্রত্যাখ্যানকারী প্রদেশের চার্চে বোমা হামলা, নিহত ২১
রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ দেশ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে পাঁচ দশক ধরে চলা বিদ্রোহী তৎপরতায় প্রায় দেড় লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। ওই বিদ্রোহ অবসানের লক্ষ্যে মুসলমানদের জন্য একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রশ্নে গত সপ্তাহে দেশটিতে এক গণভোট অনুষ্ঠিত হয়। মুসলমান সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ এলাকা বাংসামোরো স্বায়ত্তশাসিত এলাকা গঠনের অনুমোদন দিলেও সুলো প্রদেশের মুসলমানরা তা প্রত্যাখান করে। এই প্রদেশেই রবিবারের হামলাস্থল জোলো দ্বীপের অবস্থান। এছাড়া প্রদেশটিতে স্বায়ত্তশাসনের চুক্তির বিরোধীতাকারী বিদ্রোহীদের একটি ছোট অংশ এবং চুক্তিতে অংশ না নেওয়া একটি উগ্রবাদী গোষ্ঠীর অবস্থান রয়েছে।

ফিলিপাইনের পুলিশ প্রধান অস্কার আলবায়াল্দে জানিয়েছেন, রবিবার স্থানীয় সময় সকাল ৮:৪৫ মিনিটে আওয়ার লেডি মাউন্ট কারমেল নামের ওই চার্চে  প্রথম বোমা হামলার ঘটনা ঘটে। হামলার পরই নিরাপত্তা কর্মীদের তৎপরতার মধ্যে পার্কিং এলাকায় দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হতাহতদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক মানুষ রয়েছে বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে গেছে, হামলার পর চার্চ অভিমুখী মূল সড়কটি বন্ধ করে দিয়েছে সশস্ত্র সেনা সদস্যরা।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেনজানা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি সেনা সদস্যদের সতর্কতার মাত্রা বাড়িয়ে প্রার্থনা ও জনসমাগমের জায়গাগুলোতে নিরাপত্তা বাড়ানো এবং সহিংস পরিকল্পনা নস্যাতে নিরাপত্তামূলক পদক্ষেপ চালুর নির্দেশনা দিয়েছি’।

/জেজে/
সম্পর্কিত
টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা
চীনা মিডিয়ার বিশ্লেষণ ট্রাম্প-শির বৈঠকে সহযোগিতার নতুন বার্তা
ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন, ইসলামাবাদে লকডাউন
সর্বশেষ খবর
আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম 
আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম 
ভ্রমণে বের হওয়ার আগে ব্যাগ বাছাই করবেন যেভাবে
ভ্রমণে বের হওয়ার আগে ব্যাগ বাছাই করবেন যেভাবে
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩ ছবি অনলাইনে প্রকাশ, আবারও প্রশ্নের মুখে ওপেনএআই
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩ ছবি অনলাইনে প্রকাশ, আবারও প্রশ্নের মুখে ওপেনএআই
তৈলাক্ত ত্বকে ব্রণ ও চোখের নিচে ফোলা, ঘরোয়া যত্নে সমাধান
তৈলাক্ত ত্বকে ব্রণ ও চোখের নিচে ফোলা, ঘরোয়া যত্নে সমাধান
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?