ইসরায়েলি দখলদার প্রতিহত করতে গিয়ে ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৯, ১৪:২২আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৭:৫৯

দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি দখলদার ও সেনা সদস্যদের প্রতিহত করার সময় গুলিবিদ্ধ হয়ে এক ফিলিস্তিনি  নিহত হয়েছে। রামাল্লাহর উত্তরপূর্বাঞ্চলীয় আল মুঘেইর গ্রামে এই ঘটনার সময়ে আরও অনেক ফিলিস্তিনি আহত হয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামদি নাসান নামে ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি পিঠে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে আনা হলে তিনি নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওই ব্যক্তির স্ত্রী ও চার সন্তান রয়েছে। ইসরায়েলি দখলদার প্রতিহত করতে গিয়ে ফিলিস্তিনি নিহত
পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করা এলাকায় ছয় থেকে সাড়ে সাত লাখ ইসরায়েলি বাস করে। ফিলিস্তিনি ভূমিতে তৈরি এসব ইহুদি বসতিতে দখলদাররা বসবাস করে আসছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখলকৃত এলাকা বিবেচনা করে আর এসব ভূমির সব ইহুদি বসতিকে অবৈধ বিবেচনা করা হয়। ফিলিস্তিনি শহর এবং গ্রামের ভিতরে ও বাইরে বসবাসকারী এসব দখলদারদের সঙ্গে প্রায় নিয়মিতভাবেই ফিলিস্তিনিদের বিরোধ বাঁধে। তা সত্ত্বেও ফিলিস্তিনি নেতৃত্বের বিরোধীতা সত্ত্বেও দখলকৃত এলাকায় বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনা সুরক্ষায় ইহুদি দখলদাররা আল মুঘেইর গ্রামে অভিযান চালালে তাদের প্রতিরোধ শুরু করে ফিলিস্তিনিরা। আল মুঘেইর গ্রাম পরিষদের প্রধান আমিন আবু আলিয়া জানিয়েছেন, ইসরায়েলি সেনা সদস্যরা ঢুকে পড়ার আগে ইসরায়েলি দখলদাররা গুলিবর্ষণ শুরু করে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, শুরুতে দখলদাররা গুলিবর্ষণ করে পরে সেনা সদস্যরা  আর টিয়ার গ্যাস ছোঁড়ে। ইসরায়েলি সেনা কর্মকর্তারা দেশটির সংবাদমাধ্যম হারেৎজকে নিশ্চিত করেছেন, ঘটনার সময়ে দখলদাররা গুলি ব্যবহার করেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ওই ঘটনার সময়ে কমপক্ষে আরও ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ছয় ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আহত অবস্থায় গ্রামে থাকা অনেককে সরিয়ে নেওয়ার কাজ করছে তারা।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয়ের এক বিবৃতিতে ইসরায়েলি দখলদারদের আক্রমণের নিন্দা জানানো হয়েছে। ওয়াফা বার্তা সংস্থায় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘এই (হামলা) আবারও নিশ্চিত করে যে ইসরায়েলি সরকার উত্তেজনাবৃদ্ধির নীতি অব্যাহত রেখেছে’। এর ফল মারাত্মক হতে পারে বলে সতর্ক করে দিয়ে ওই বিবৃতিতে বলা হয়েছে এটি আরও উত্তেজনা এবং মারাত্মক অনিয়ন্ত্রিত পরিবেশের দিকে পরিস্থিতি ঠেলে দিতে পারে।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান