টেক্সাসে ৩০০ পাদ্রীর বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৩

টেক্সাসে প্রায় ৩০০ জন পাদ্রীর বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ চিহ্নিত করেছেন রোমান ক্যাথলিক গির্জার নেতারা।  গত ৭০ বছরে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে এই তালিকা প্রকাশ করেছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

টেক্সাসে ৩০০ পাদ্রীর বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ

অনেকদিন ধরেই চার্চে শিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ চলে আসছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসন থেকে চালানো হয়েছে তদন্তও। তবে এবারই এত বিশাল সংখ্যক পাদ্রীর নামপ্রকাশ করলো চার্চ।

টেক্সাসের ১৫ জন বিশপের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই তালিকা তৈরি করে। এর আগে গত বছর আগস্টে পেনিসেলভেনিয়ায় একটি প্রাথমিক তালিকা দেয় গ্র্যান্ড জুরি। ৩০০ জন পাদ্রীর নাম অনলাইনে প্রকাশ করেছেন তারা। েএতে ১৯৪০ সালে দায়িত্বরত পাদ্রীর নামও রয়েছে।

কার্ডিনাল ড্যানিয়েল ডিনার্দো বলেন, ‘টেক্সাসের বিশপরা এখনই অভিযুক্তদের নাম প্রকাশ করতে চেয়েছেন। তারা মনে করেন এতে করে নিপীড়নের শিকাররা সুবিচারের আশা-ভরসা পাবে।

টেক্সাসের ৮৫ লাখ মানুষ ক্যাথলিক যা মোট জনসংখ্যার ৩০ শতাংশ। যুক্তরাজ্যের যেকোনও অঙ্গরাজ্যের সাপেক্ষ যা সর্বোচ্চ।

গত নভেম্বরে টেক্সাসের গির্জা তল্লাশি করে কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে এক পাদ্রীর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে ওই তল্লাশি করা হয়।

পেনিসেলভেনিয়ার প্রতিবেদনের কয়েকমাস পর যুক্তরাষ্ট্রের অন্যান্য এলাকাতেও বিশপরা এমন তালিকা প্রকাশ করেছে। কয়েকটি অঙ্গরাজ্য চার্চের বিরুদ্ধে নিজেরাই তদন্ত শুরু করেছে।

/এমএইচ/
সম্পর্কিত
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
নাহিদকে ধন্যবাদ জানালেন মার্কিন রাষ্ট্রদূত 
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
সর্বশেষ খবর
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের