দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানান আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া বার্তায় বলা হয়েছে— ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
নদীবন্দরে সতর্কতা
ঝড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার কারণে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটসহ উল্লিখিত অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি







