ভারতের ত্রিপুরা থেকে সাত রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৮
image

ভারতের উত্তরাঞ্চলীয় ত্রিপুরার ধর্মনগর রেলস্টেশন থেতে সাত রোহিঙ্গা কিশোর-কিশোরীকে আটক করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। রবিবার (৩ ফেব্রুয়ারি) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে আসামে যাওয়ার চেষ্টা করার সময় আটক করা হয় তাদের। রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মকর্তাকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি জানিয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে ত্রিপুরা ও আসাম-ত্রিপুরা সীমান্ত থেকে ৬৮ রোহিঙ্গাকে আটক করা হলো। এদের বেশিরভাগই শিশু।

আটককৃত সাত রোহিঙ্গা
মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের শিকার হয়ে বিভিন্ন সময়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ৪০ হাজার। এদের বেশিরভাগই বসবাস করছে আশ্রয় শিবিরে। আশ্রয়কেন্দ্র ছাড়াও অবৈধভাবে প্রবেশের অভিযোগে অনেককে রাখা হয়েছে অভিবাসী আটক কেন্দ্রে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী উল্লেখ করে তাদের ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে আসছে। ২০১২ সাল থেকে অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ করা সাত রোহিঙ্গাকে গত বছরের ৪ অক্টোবর মিয়ানমারে ফেরত পাঠায় ভারত। গত ৩ জানুয়ারি দ্বিতীয় দফায় আরও পাঁচজন রোহিঙ্গাকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে বিতাড়নের আতঙ্ক বিরাজ করছে। সেইসঙ্গে তাদের ওপর ধরপাকড়ও চালানো হচ্ছে। রবিবার নতুন করে আরও সাত রোহিঙ্গাকে আটক করা হলো।

রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ)  অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর লক্ষণ দেব বর্মণ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ধর্মনগর স্টেশন চত্বরে কয়েকজনের আচরণ এবং কার্যকলাপ সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তারক্ষীরা তাদের আটক করেন। আটক হওয়া সাত রোহিঙ্গার মধ্যে ছয়জন মেয়ে এবং একজন ছেলে। তাদের প্রত্যেকেরই বয়স ১৮ এর নিচে।

আটককৃতদের ব্যাপারে লক্ষণ দেব বর্মণ বলেন,  ‘ওরা সবাই জেনারেল ক্যাটাগরির টিকিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠেছিল। আসামের বদরপুর জংশন পর্যন্ত টিকিট ছিল ওদের। স্টেশনে ওদের আচরণ সন্দেহজনক লেগেছিল। তাই আটক করা হয়েছিল। পরে জানা যায় ওরা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা।’

রবিবার বিকেলেই গ্রেফতার হওয়া সাত রোহিঙ্গা কিশোর-কিশোরীকে ধর্মনগর মহিলা থানার জিম্মায় দিয়ে দেওয়া হয়। উত্তর ত্রিপুরার জেলা পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ভানুপদা চক্রবর্তী জানিয়েছেন আটক করা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম