কাশ্মিরে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো দিল্লি-ইসলামাবাদও

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩১

ভারত শাসিত কাশ্মির অঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাতের এই ভূমিকম্প ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়েছে। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে বলা হয়েছে, স্থানীয় রাত ১০.১৭ মিনিটে শুরু হয়ে প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে আতঙ্কিত মানুষ ঘর থেকে বের হয়ে আসে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। কাশ্মিরে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো দিল্লি-ইসলামাবাদও

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো শ্রীনগর থেকে প্রায় ১১৮ কিলোমিটার উত্তরপশ্চিম কাশ্মিরে মাটির ৪০ কিলোমিটার গভীরে। অলাভজনক সংস্থা ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় সিসমোলোজিক্যাল সেন্টার জানিয়েছে, প্রায় ১৫ কোটি মানুষের বসবাস এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

পাকিস্তানের সামা টিভির খবরে বলা হয়েছে, ইসলামাবাদের কয়েকটি অঞ্চল ছাড়াও খাইবার পাখতুনওয়ালা, পাঞ্জাবে মাঝারিমানের কম্পন অনুভূত হয়েছে। তবে পাকিস্তানেও ভূমিকম্পের কোনও ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানিয়েছে সামা টিভি।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম