অবশেষে সিবিআই’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি কলকাতা পুলিশ কমিশনার

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৬

পশ্চিমবঙ্গ রাজ্য ও ভারতের কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক বিরোধের কেন্দ্রে থাকা কলকাতার পুলিশ কমিশনার রাজিব কুমারকে অবশেষে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শনিবার মেঘালয়ের শিলংয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে আইনজীবী ও দুই সহকর্মীকে নিয়ে উপস্থিত হন তিনি। সারদা কেলেঙ্কারি ও রোজভ্যালি চিটফান্ড মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শুরুর আগে তার সঙ্গে থাকা ব্যক্তিদের সিবিআই কার্যালয় ত্যাগ করতে বলা হয় বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস কলকাতা পুলিশ কিমশনার রাজিব কুমার
বেআইনিভাবে লাখ লাখ সাধারণ মানুষের কাছ থেকে কয়েক হাজার কোটি রুপি সংগ্রহের অভিযোগে ২০১৩ সালে সারদা নামে একটি সংস্থার মালিকদের গ্রেফতার করা হয়। ওই মামলার প্রাথমিক তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজিব কুমার। পরে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হলে রাজিবকে বেশ কয়েক দফা ডেকে পাঠানো হয়। সিবিআইয়ের অভিযোগ সেসব নোটিশ অগ্রাহ্য করেছেন তিনি। পরে গত ৩ ফেব্রুয়ারি রাজিবের কলকাতার বাসভবনে সিবিআইয়ের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে।

ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিবিআইয়ের বেশ কয়েকজন সদস্যকে আটক করে কিছু সময়ের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততার অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে রাজিব কুমারকে গ্রেফতার না করে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে শিলংয়ে সিবিআই কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে সাড়া দিয়ে শুক্রবার শিলং পৌঁছান তিনি। এদিন দিল্লি থেকে শিলংয়ে আসেন সিবিআইয়ের তিন কর্মকর্তা। শনিবার স্থানীয় সময় বেলা এগারোটায় সিবিআই কার্যালয়ে হাজির হন রাজিব।

সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় রাজিবের আইনজীবী উপস্থিত থাকার আবেদন করেন। এছাড়া তিনি সিবিআইকে জানান, স্বরস্বতী পূজা ও আসন্ন বোর্ড পরীক্ষার কারণে দীর্ঘ সময় শিলংয়ে থাকতে পারবেন না রাজিব। তবে তার এসব আবেদনের বিষয়ে কোনও জবাব দেয়নি সিবিআই।

/জেজে/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম