টানা চারদিন অচল জম্মু-শ্রীনগর মহাসড়ক

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৯

ভারতের বিরোধপূর্ণ রাজ্য কাশ্মিরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-কাশ্মির মহাসড়ক টানা চারদিন ধরে বন্ধ রয়েছে। ভারী বৃষ্টি ও বরফপাতের কবলে পড়ে বুধবার বন্ধ হয়ে যায় মহাসড়কটি। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৭০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে কবে নাগাদ মহাসড়কটি সচল হবে তা স্পষ্ট করতে পারেননি তিনি। টানা চারদিন অচল জম্মু-শ্রীনগর মহাসড়ক

ভারতীয় পুলিশের মহাপরিদর্শক (ট্রাফিক) অলোক কুমার দেশটির বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব মহাসড়কটি সচল করার চেষ্টা চালানো হচ্ছে।

সব মৌসুমে কাশ্মিরের সঙ্গে পুরো ভারতের সঙ্গে যোগাযোগ সৃষ্টিকারী এই মহাসড়কটির রামবান ও বানহালের মধ্যবর্তী এলাকার ১২টির বেশি স্থানে ভূমিধ্বসে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া কুলগ্রাম জেলার জাওয়ার টানেল থেকে বরফ সরানোর কাজ চলছে।

ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান,‘গত কয়েকদিনের ভারী বর্ষণে মহাসড়কটির পেদা, শেরবিবি, দিগদোল, মারুগ, আনোকিফল, পানথিয়াল, নাসরি, খুনি নাল্লাহ এবং গাংরাসু এলাকা বড় ধরণের ভূমিধসের কবলে পড়েছে’।  তিনি বলেন নতুন  ভূমি ধস এবং পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের কারণে মহাসড়ক সচলের কাজ ব্যাহত হচ্ছে।

বানিহাল ও শয়তানি নাল্লাহ থেকে বরফ সরানো হলেও রাস্তা এখনও পিচ্ছিল হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম