নিউ জিল্যান্ডে সপ্তাহব্যাপী দাবানল, ঘরছাড়া তিন হাজার মানুষ

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৪
image

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে সপ্তাহখানেক আগে শুরু হওয়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। দাবানলের কারণে সংশ্লিষ্ট এলাকা থেকে সরে যেতে হয়েছে প্রায় তিন হাজার মানুষকে। আশঙ্কা করা হচ্ছে দাবানল নিয়ন্ত্রণে না আসলে আরও অনেককে এলাকা ছাড়তে হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দাবানলের ব্যাপকতা এত বেশি যে তা নিয়ন্ত্রণে নিউ জিল্যান্ডকে রেকর্ড মাত্রায় চেষ্টা চালাতে হচ্ছে। নিউ জিল্যান্ডে সপ্তাহব্যাপী দাবানল, ঘরছাড়া তিন হাজার মানুষ
দাবানল শুরু হয়েছে গত সোমবার (৪ ফেব্রুয়ারি) থেকে। দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় বুধবারে কর্তৃপক্ষ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে। সংশ্লিষ্টরা বলছেন, ১৯৫৫ সালের পর থেকে দেশটিতে এত বড় দাবানল আর হয়নি। নিউ জিল্যান্ডের সংশ্লিষ্ট সরকারি কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, পিজিওন ভ্যালিতে ২৫ কিলোমিটার ব্যাসের এলাকায় দাবানল জ্বলছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পাঁচ হাজার ৭০০ একর ভূমি। বায়ুপ্রবাহের বেগ বাড়তে থাকায় দাবানল পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
রবিবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত ১৫৫ জন ফায়ার সার্ভিস কর্মীকে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ২৩টি হেলিকপ্টার এবং তিনটি বিমান। নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্স কন্ট্রোলার রজার বল শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওয়েকফিল্ড এবং পিজিওন ভ্যালি থেকে প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। রবিবার আরও অনেক মানুষকে সরিয়ে নেওয়া লাগতে পারে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বেগ পেতে হচ্ছে। সংশ্লিষ্ট এলাকাটি বনভূমি হলেও সেখানে বহু ছোট ছোট কৃষি খামার রয়েছে। বাসিন্দারা তাদের গবাদি পশু ও ঘরবাড়ির ফেলে যেতে চাইছেন না।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম