‘ক্ষেপণাস্ত্র তৈরিতে কারও অনুমতি নেইনি, ভবিষ্যতেও নেওয়া হবে না’

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১১

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্য তেহরান কারও অনুমতি নেয় না। ভবিষ্যতেও কারও কাছ থেকে এমন অনুমতি নেওয়া হবে না। ইরান দৃঢ়তার সঙ্গে নিজের পথচলা অব্যাহত রাখবে। সোমবার তেহরানের ঐতিহাসিক আজাদি স্কয়ারে বিপ্লব বার্ষিকীর জনসমাবেশে তিনি এসব কথা বলেন। ‘ক্ষেপণাস্ত্র তৈরিতে কারও অনুমতি নেইনি, ভবিষ্যতেও নেওয়া হবে না’

 

হাসান রুহানি বলেন, দুনিয়ার সবাই জানেস সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময়ের চেয়ে বর্তমানে ইরান অনেক বেশি শক্তিশালী। ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম তৈরিতে স্বনির্ভরতা অর্জন করেছে।
সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও দৃঢ়তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গোটা দুনিয়া দেখেছে ইরানের সদিচ্ছা ও সহযোগিতায় সিরিয়া, ইরাক ও লেবাননের জনগণ বিজয় অর্জন করেছে। ফিলিস্তিন ও ইয়েমেনের জনগণ আগ্রাসী ও দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা এখন তাদের ২০ বছরের ব্যর্থতা ও হস্তক্ষেপের কথা স্বীকার করে ধীরে ধীরে এই অঞ্চল থেকে সরে পড়তে বাধ্য হচ্ছে। ফলে এখানকার মানুষ স্বাধীনভাবে উন্নয়ন ও অগ্রগতির পথে যাত্রা অব্যাহত রাখতে পারবে।

বিজয় বার্ষিকীর মিছিল ও শোভাযাত্রায় মানুষের ব্যাপক উপস্থিতির প্রশংসা করে তিনি বলেন, জনগণের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তারা কখনোই তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে পারবে না। ইরান অতীতের মতো আগামীতেও নিজের পথচলা অব্যাহত রাখবে।

পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের উন্নয়নের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তেহরানের দ্রুতগতির উন্নয়নের কথা পুরো দুনিয়া স্বীকার করছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান