রোহিঙ্গাদের জন্য আরও ৪২ লাখ টাকা সহায়তা দেবে ভিয়েতনাম: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৮
image

মিয়ানমারে গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞের মুখে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য নতুন করে ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা) সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র পক্ষ থেকে এ কথা নিশ্চিত করা হয়েছে। ভিয়েতনামের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-এর প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

রোহিঙ্গা শিবির
আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা। এছাড়া এর আগেও বিভিন্ন সময়ে অনেক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। প্রতি মাসে কক্সবাজারের আশ্রয় শিবিরে থাকা আট লাখ ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে ডব্লিউএফপি। কক্সবাজারের স্থানীয় অসহায় মানুষদেরকেও পুষ্টিকর খাবার ও জীবনধারণের বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে জাতিসংঘের সংস্থাটি। ডব্লিউএফপি বার বারই সতর্ক করে আসছে, রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখতে হলে এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে টেকসই সহায়তা প্রয়োজন। সংস্থাটির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সময়ে এগিয়ে এসেছে বিভিন্ন দেশ। এবার ভিয়েতনাম জানিয়েছে, তারা নতুন করে রোহিঙ্গাদের জন্য ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা প্রদান করবে।

ডব্লিউএফপি’র প্রতিনিধি এবং কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান এক বিবৃতিতে বলেন, ‘কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা মানুষদের সহায়তায় এগিয়ে আসার জন্য আমরা ভিয়েতনামের কাছে কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘এটি চরম মানবিক জরুরি অবস্থা এবং এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন জরুরি। তখনই কেবল অসহায় মানুষদেরকে মানবিক সহায়তা জুগিয়ে যাওয়া সম্ভব হবে।’

ডব্লিউএফপি’র বিবৃতি থেকে জানা গেছে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী এনগুয়েন কোক দোজাং বাংলাদেশ সফরে এসে নতুন এ সহায়তার কথা ঘোষণা করেন।

ভিয়েতনামের নতুন সহায়তা প্রসঙ্গে ডব্লিউএফপি’র প্রতিনিধি এবং কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান বলেন, ‘এটা খুব সামান্য পরিমাণ সহায়তা হলেও আমরা আশাবাদী। আমরা আশা করি এভাবে সংকটময় পরিস্থিতি মোকাবিলায় আমরা এগিয়ে যেতে পারব।’

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম