পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে তালেবান

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশ নিতে পাকিস্তান যাচ্ছে তালেবান। ১৮ ফেব্রুয়ারি সোমবার তারা বৈঠকে বসবেন বলে জানিয়েছে তালেবান মুখপাত্র। এক বিবৃতিতে তারা জানায়, পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে মার্কিন ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যাবেন তারা।    

পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে তালেবান টুইন টাওয়ারে হামলার পর সন্ত্রাসবাদে মদদের অভিযোগে আফগানিস্তানের তৎকালীন  শাসকগোষ্ঠী তালেবান সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ২০০১ সালে সেই যুদ্ধ শুরুর দেড় যুগ পেরিয়ে গেলেও আফগানিস্তান থেকে তালেবান নির্মূল করতে পারেনি যুক্তরাষ্ট্র। দেশটির সহায়তায় একটি সরকার পরিচালিত হলেও তালেবান এখনও আফগানিস্তানের বড় অংশ নিয়ন্ত্রণ করে।

চলমান যুদ্ধের ইতি টানতে তালেবানের সঙ্গে সম্প্রতি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। কাতারের দোহায় চলছে সেই আলোচনা। সেই ধারাবাহিকতায় এবার আফগান যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনার সংবাদ আসল।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমাদের মধ্যস্থতাকারী দল পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও দেখা করে পাক-আফগান সম্পর্ক নিয়ে কথা বলবেন। তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি কাতারে শান্তি আলোচনা আবারও শুরু হবে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি দোহায় বৈঠকে বসার কথা ছিলো তালেবান ও মার্কিন কর্মকর্তারা। পরে জানানো হয় পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক করবেন তারা।

মঙ্গলবার তালেবান ১৪ সদস্যের ওই প্রতিনিধি দল ঘোষণা করে। দলটির নেতৃত্বদেবেন মোহাম্মদ আব্বাস স্তানিকজাই।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম