কাশ্মিরে পুলিশের গাড়িবহরে আত্মঘাতী হামলা, অন্তত ১৮ জওয়ান নিহত

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) দুটি গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই হামলায় অন্তত ১৮ পুলিশ সদস্য নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কাশ্মিরে সক্রিয় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-এ মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, স্থানীয় তরুণের মাধ্যমে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। হামলার শিকার হওয়ার পর ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ সদস্যদের বহনকারী বাসটি লোহার জঞ্জালে পরিণত হয়

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দুটি গাড়িতে করে রিজার্ভ পুলিশ বাহিনীর সদস্যরা জম্মু থেকে কাশ্মির যাওয়ার পথে পুলওয়ামা জেলায় হামলার মুখে পড়ে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুটি গাড়ির মধ্যে একটি বাসে ৫৪ জন জওয়ান ছিলেন। ওই বাসে বিস্ফোরণ ঘটানো হলে হতাহতের এ ঘটনা ঘটে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বিস্ফোরণের পর বাসটি লোহার জঞ্জালে পরিণত হয়।

শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরে জম্মু-শ্রীনগর মহাসড়কের লেথপোরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। কাশ্মির পুলিশ জানিয়েছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের পর পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও জানিয়েছে কাশ্মির পুলিশ।

আত্মঘাতী হামলাকারী হিসেবে পুলওয়ামা জেলার কাকাপোরা এলাকার বাসিন্দা আদিল আহমাদকে চিহ্নিত করেছে ভারতীয় পুলিশ। কর্মকর্তাদের উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ২০১৮ সালে জয়েশ-এ-মোহাম্মদে যোগ দেয় আদিল। পাকিস্তানভিত্তিক সশস্ত্র জঙ্গিগোষ্ঠী জয়েশ-এ-মোহাম্মদ কাশ্মিরে ভারতীয় শাসনের অবসান চায়। আদর্শগতভাবে কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে অবস্থান তাদের।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম