ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি সর্বোচ্চ পর্যায়ে আছে: পেন্টাগন

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৭
image

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির হার বর্তমানে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারত্ব ঐতিহাসিক গতিতে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক শুনানিতে অংশ নিয়ে পেন্টাগনের ইন্দো-প্যাসিফিকবিষয়ক কমান্ডার ফিলিপস ডেভিডসন এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র ও ভারতের পতাকা
২০১৮ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগগত সামঞ্জস্য ও নিরাপত্তাবিষয়ক কমকাসা চুক্তি স্বাক্ষরিত হয়। দু'দেশের সামরিক বাহিনীর তথ্য (এনক্রিপটেড) আদানপ্রদান এবং অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম বিক্রি প্রশ্নে চুক্তিটি করা হয়েছিল।

মার্কিন কংগ্রেসের শুনানিতে এ চুক্তির অগ্রগতি নিয়ে কথা বলেন ইন্দো-প্যাসিফিকবিষয়ক মার্কিন কমান্ডার ফিলিপস ডেভিডসন। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আমাদের সামরিক তথ্য আদান-প্রদানের সক্ষমতা বাড়াতে থাকায় যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারত্ব ঐতিহাসিক গতিতে এগিয়ে যাচ্ছে।’

ডেভিডসন জানান, গত বছর মার্কিন ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা পাঁচটি বড় ধরনের মহড়ায় অংশ নিয়েছে। দুই দেশের মধ্যে সামরিক খাতে ৫০ বারেরও বেশি বিনিময় হয়েছে। তার দাবি, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন সর্বকালের সর্বোচ্চ সংখ্যক প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি চলছে।

এর আগে ২০১৮ সালের জুলাইয়ে অস্ত্র বিক্রির ক্ষেত্রে ভারতকে ন্যাটো মিত্রদের সমান বাণিজ্যিক অংশীদার হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা ও বেসামরিক পণ্য বিক্রি বাড়ানোর উদ্দেশে দেশটিকে এই তালিকায় উন্নীত করে ট্রাম্প প্রশাসন। তালিকাভুক্ত না হলে এসব পণ্য বিক্রির ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় অনুমোদনের প্রয়োজন পড়ে। 

 

/এফইউ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি