কাশ্মির হামলা

পাকিস্তানকে ‘একঘরে’ করতে ভারতের উদ্যোগ, বাধা চীন

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৬

কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলার কড়া ব্যবস্থা হিসেবে পাকিস্তানকে ‘একেবারে একঘরে’ করতে কূটনৈতিক পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে একঘরে করে ফেলতে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যসহ জাপান ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করেছে ভারত। চীনসহ এসব দেশের দূতদের কাছে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতায় পকিস্তানের ভূমিকা ব্যাখ্যা করছেন ভারতের কূটনীতিকরা। তারা বিশ্বনেতাদের প্রতি পাকিস্তানকে একঘরে করার আহ্বান জানিয়েছেন। তবে এ লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে কোনও প্রস্তাবে ভেটো দিয়ে পাকিস্তানের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হতে পারে চীন। ফলে কূটনৈতিকভাবে পাকিস্তানকে শায়েস্তা করার ক্ষেত্রে ভারতের সুযোগ সীমিত।

ভারতীয় মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক

বৃহস্পতিবার কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ান নিহতের পর শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির ওই বৈঠকের পর অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেভারড নেশন’-এর তকমা প্রত্যাহার করবে ভারত। আগের দিন সন্ধ্যায় জয়েশ-এ-মোহাম্মদ নেতা মাসুদ আজহারকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে ভারতের প্রস্তাবে সমর্থন করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়। ভারতের ওই প্রস্তাব নিরাপত্তা পরিষদে আটকে দিয়েছিল চীন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া এবং ফ্রান্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়ানোর কথা বললেও নিরবতা ভেঙে চীন জানিয়ে দিয়েছে মাসুদ আজহারকে নিয়ে তাদের নীতি অপরিবর্তিত রয়েছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং বলেছেন, সন্ত্রাসী সংগঠন তালিকাভুক্তির বিষয়ে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট কমিটির নিজস্ব সনদ রয়েছে।

মাসুদ আজহারকে সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্তি করতে পারলে তা জয়েশ-ই-মুহাম্মদের জন্য বড় ধরনের আঘাত হতে পারে। যদিও এই সংগঠন পাকিস্তানে নিষিদ্ধ। তবে ভারত ও মার্কিন কর্মকর্তারা বলছেন, বিভিন্ন ছদ্মনামে সংগঠনটি পাকিস্তানে কর্মকাণ্ড চালাচ্ছে ও তহবিল সংগ্রহ করছে।

বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র চেষ্টা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসীদের তালিকায় মাসুদ আজহারকে অন্তর্ভুক্ত করতে। শুক্রবার এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কিন্তু চীন সবসময় এই উদ্যোগ আটকে দিয়েছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে সন্ত্রাসীদের সহযোগিতা বন্ধের জন্য পাকিস্তানের প্রতি দাবি জানানো হয়।

কাশ্মির হামলার পর পাকিস্তানের হাই কমিশনার সোয়াইল মাহমুদকে তলব করে ভারত। তাকে কড়া রাজনৈতিক শাস্তির বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারতের তরফ থেকে পাকিস্তানকে জয়েশ-এ-মোহাম্মদের বিরুদ্ধে দ্রুত এবং প্রমাণ সাপেক্ষ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানের অভ্যন্তরে তৎপর বা সহায়তা পাওয়া সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সতর্ক করা হয় তাকে। এছাড়া আলোচনার জন্য ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূত অজয় বিসারিয়াকে ডেকে পাঠিয়েছে দিল্লি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাশ্মিরের হামলাকে ‘গভীর উদ্বেগের’ বিষয় উল্লেখ করে বিবৃতি দিয়েছে। সংক্ষিপ্ত ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার বা সংবাদমাধ্যমে তদন্ত ছাড়াই এই ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়িত করার যেকোনও পরোক্ষ ইঙ্গিতের তীব্র নিন্দা জানাচ্ছি’।

কাশ্মিরে হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে যে কোনও সময় যে কোনও পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা ও অনুমতি দেশটির সেনাবাহিনীকে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বিশ্লেষকদের বরাতে জানিয়েছে, কাশ্মির হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও সুযোগ সীমিত ভারতে। বিশেষ করে তুষারে ঢাকা দীর্ঘ সীমান্ত ও পাকিস্তানের সেনারা সর্বোচ্চ অব্স্থায় থাকার কারণে এই সামরিক পদক্ষেপের সুযোগও কমে এসেছে। নিহত জওয়ানদের প্রতি ভারতের সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন
২০১৬ সালে উরিতে ভারতীয় সেনা ঘাঁটিতে জয়েশ-ই-মুহাম্মদের নামে হামলার পর পাকিস্তানের ভেতরে এক সামরিক অভিযান চালায় ভারত। নয়া দিল্লি এই অভিযানকে সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে অভিহিত করে।

বিশ্লেষকরা বলছেন, বৃহস্পতিবারের হামলার প্রকৃতি জানান দেয়, এখন কাশ্মিরের স্থানীয়রা অনেক বেশি সশস্ত্র পন্থায় ঝুঁকে পড়ছে। এর সঙ্গে পাকিস্তানের এতো গভীর সম্পর্ক কীভাবে কাজ করতে তার সুদুত্তুর পাওয়া যাচ্ছে না। আত্মঘাতী হামলাকারী আদিল আহমদ দার ঘটনাস্থল থেকে ছয় মাইল দূরের একটি গ্রামের বাসিন্দা।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আগে পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকা থেকে সশস্ত্র কর্মকাণ্ড ও অস্ত্র আসলেও এবারের হামলায় ব্যবহৃত যে গাড়িতে বিস্ফোরক ছিল তা স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার ও কাশ্মিরে নিরাপত্তাবাহিনীর কর্মকাণ্ডে কাশ্মিরিদের মধ্যে বিচ্ছিন্নতার দাবি জোরালে হওয়ার ফলেই এমনটা হয়ে থাকতে পারে।

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যাপিমন জ্যাকব জানান, মোদি ক্ষমতায় আাসার এক বছর আগে ২০১৩ সালে সশস্ত্র পন্থায় যোগ কাশ্মিরি যুবকের সংখ্যা ছিল খুম কম। কিন্তু গত বছর সশস্ত্র পন্থায় যোগ দেওয়া যুবকের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে।

কাশ্মিরের সংঘাত পর্যালোচনা করা অধ্যাপক জ্যাকব বলেন, ইসলামি আদর্শের কারণে তারা জঙ্গিবাদে জড়াচ্ছে না। তারা মাত্র গ্র্যাজুয়েট হয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বা চাকরি করছে। কিন্তু পুরো একটি প্রজন্ম কাশ্মিরে ভারতীয় নীতির ব্যর্থতার কারণে অনেক বেশি ক্ষুব্ধ।

/জেজে/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি