কাশ্মির হামলা নিয়ে পাকিস্তানকে ব্যবস্থা নেওয়ার দাবি ভারতের

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৯

কাশ্মিরে হামলা নিয়ে পাকিস্তানকে ‘বিশ্বাসযোগ্য ও দৃশ্যমান’ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ‘আমরা পাকিস্তানের প্রতি আহ্বান জানাই তারা যেন আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত না করে এই হামলার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও দৃশ্যমান ব্যবস্থা নেয়।’

কাশ্মির হামলা নিয়ে পাকিস্তানকে ব্যবস্থা নেওয়ার দাবি ভারতের

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। ভারত বলছে, এ ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। তারা দাবি করছে, পাকিস্তান সেনাবাহিনীর গর্ভেই হামলাকারী গোষ্ঠী জইশ-ই মোহাম্মদের জন্ম।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটা স্পষ্ট যে জইশ-ই মোহাম্মদ ও এর নেতা মাসুদ আজহার পাকিস্তানে। তাই পাকিস্তান কি ব্যবস্থা নিচ্ছে তার উপযুক্ত প্রমাণ থাকা উচিত।

ভারত বলছে, হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। তারা দাবি করছে, পাকিস্তান সেনাবাহিনীর গর্ভেই হামলাকারী গোষ্ঠী জইশ-ই মোহাম্মদের জন্ম। তবে ইমরান খান বলছেন, ‘পাকিস্তান ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কেন এমন কিছু করতে যাবো। আপনাদের কাছে যদি উপযুক্ত প্রমাণ থাকে যে পাকিস্তান জড়িত, তবে আমাদের দিন। আমি নিশ্চিত করছি যে আমরা ব্যবস্থা নিবো। আমরা চাপে আছি বলেই নয়, তারা পাকিস্তানের শত্রু বলেই ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ভারত জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রমাণ সরবরাহ করার বিষয়টি খুবই হাস্যকর অজুহাত।

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম