হোবায়দাহ থেকে সেনা প্রত্যাহার শুরু হতে পারে মঙ্গলবার

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪০

হোবায়দাহ বন্দর থেকে ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলোর সেনা প্রত্যাহার মঙ্গলবার শুরুর ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের ইয়েমেনি দূত মার্টিন গ্রিফিথ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মঙ্গলবার তিনি বলেন সেনা প্রত্যাহার ‘আজ অথবা আগামীকালও শুরু হতে পারে’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইয়েমেনের বন্দরনগরী হোবায়দাহ

গত বছরের ডিসেম্বরে সুইডেনে অনুষ্ঠিত এক আলোচনায় ইরান সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি সমর্থিত ইয়েমেন সরকার জানুয়ারির ৭ তারিখের মধ্যে হোবায়দাহ থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয। চার বছর ধরে চলা ইয়েমেন যুদ্ধ অবসানে দুই পক্ষের পারস্পারিক আস্থা অর্জনের লক্ষ্যে প্রথমে গুরুত্বপূর্ণ এই বন্দর থেকে সেনা প্রত্যাহারের কথা বলা হয়। তবে ওই দফায় সেনা প্রত্যাহারের শুরু করে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। তবে গত রবিবার জাতিসংঘ জানায় নতুন করে সেনা পুর্নবিন্যাসে আবারও একমত হয়েছে দুই পক্ষ।

মঙ্গলবার জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে মার্টিন গ্রিফিত বলেন, সুইডেনের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করা ইয়েমেনের জন্য এখন একমাত্র আশা। আর এই প্রতিশ্রুতি বাস্তবায়ন আজ বা আগামীকালও শুরু হতে পারে।  

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রথম দফায় হুথি বিদ্রোহীরা শস্য আমদানিতে ব্যবহুত হোবায়দাহ বন্দরের সালেফ এবং তেল আমদানিতে ব্যবহৃত রাস ইসা থেকে সেনা প্রত্যাহার করে নেবে।  এর পরিবর্তে সৌদি নেতৃত্বাধীন জোট হোবায়দাগ পূর্বাঞ্চলীয় প্রান্ত থেকে সেনা প্রত্যাহার করবে।

মার্টিন গ্রিফিথ জানিয়েছেন প্রথম ধাপের সেনা প্রত্যাহার সম্পন্ন হলে ইয়েমেনে মানবিক সহায়তা পৌঁছানো সহজ হবে।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম