দৈববাণী শুনে ৬ জনকে হত্যা: অস্ট্রেলিয়ায় গাড়িচালকের যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৪
image

অস্ট্রেলিয়ায় বেপরোয়া গাড়ি চালিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ছয় জনকে হত্যার দায়ে সংশ্লিষ্ট গাড়ি চালককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একজন বিচারক অভিযুক্তের প্রতি মন্তব্য করেছেন, এটি অস্ট্রেলিয়ায় ঘটা ‘নির্বিচার হত্যাকাণ্ডগুলোর’ মধ্যে অন্যতম একটি। অভিযুক্ত পথচারীদের ওপর গাড়ি তুলে দিতে নূন্যতম দ্বিধাবোধ করেনি। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অভিযুক্ত ‘দৈববাণী’ শুনে হত্যাকাণ্ড ঘটানোর দাবি করেছে। দৈববাণী শুনে ৬ জনকে হত্যা: অস্ট্রেলিয়ায় গাড়িচালকের যাবজ্জীবন

এ ঘটনা ঘটেছিল মেলবোর্নে ২০১৭ সালে। অভিযুক্ত জেমস গার্গাসৌলাস (২৯) একটি চুরি করা গাড়ি চুরি করেছিল। ঘটনার দিন মেলবোর্নের সিটি সেন্টারে সে বেপরোয়াভাবে সেই গাড়ি চালাচ্ছিল। চত্বরের বারবার গোল হয়ে ঘুরছিল ও চিৎকার করছিল। এক পর্যায়ে সে ফুটপাতে থাকা পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয়। এতে ছয় জন প্রাণ হারায়। এর মধ্যে রয়েছে তিন মাস বয়সী ও ১০ বছর দুই শিশু।
গার্গাসৌলাসের বিরুদ্ধে আগে থেকে মাদক গ্রহণ ও পারিবারিক সহিংসতার অভিযোগ ছিল। হত্যাকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর প্রথমে সে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দেওয়ার কথা অস্বীকার করে। কিন্তু পরে দাবি করে, দৈববাণীতে ঈশ্বরের আদেশ পেয়ে সে এই ঘটনা ঘটিয়েছে। সে বুঝতে পারছিল, এতে প্রাণহানির ঘটনা ঘটবে। 
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) এই মামলার রায় দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান স্টেট সুপ্রিম কোর্ট।  গার্গাসৌলাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ৪৬ বছরের আগে সে প্যারোলে মুক্তির আবেদন করতে পারবে না।
১৯৯৬ সালে পোর্ট আর্থারে হওয়া নির্বিচার হত্যাকাণ্ডের পর এটিই অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় এমন ঘটনা। ১৯৯৬ সালের ওই ঘটনায় বন্দুকধারীর গুলিতে প্রাণ গিয়েছিল ৩৫ জনের।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম