পাকিস্তানে হামলার পর টুইটারে কবিতা প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১১

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে বিমান হামলা চালানোর পর সে দেশের সেনাবাহিনী টুইটারে একটি কবিতা প্রকাশ করেছে। হিন্দি ভাষার কবি রামধারী সিংয়ের ওই কবিতায় শত্রুর বিরুদ্ধে সাহসী ভূমিকা নিতে উদ্বুদ্ধ করা হয়েছে।

পাকিস্তানে হামলার পর টুইটারে কবিতা প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর

১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধনে ওই হামলা সংঘটিত হয়েছে দাবি করে তখন থেকেই সামরিক হামলার হুমকি দিয়ে আসছিলো ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাকিস্তানের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।

টুইটারে ভারতীয় কবি রামাধারী সিং দিনকরের কবিতা পোস্ট করে সেই হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন সেনাবাহিনীর জনসংযোগ দফতরে কর্মরত একজন অতিরিক্ত মহাপরিচালক। সেই কবিতায় বলা হয়েছে, ‘যদি তুমি শত্রুর সঙ্গে বিনয়ী আচরণ করো, তবে সে তোমাকে ভীতু মনে করতে পারে। মহাভারতের ক্ষেত্রে যেমনটা কারুভাস পাণ্ডবদেরকে মনে করেছিলো।’

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি