কাশ্মিরে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৪

পাকিস্তান দাবি করেছে, বুধবার (২৭ ফেব্রুয়ারি) তাদের আকাশসীমায় ভারতের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আজাদ-কাশ্মিরে ভারতীয় বিমান হামলার একদিনের মাথায় এ ঘটনা ঘটলো। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের শীর্ষ কর্মকর্তা বলেছেন, আত্মনিয়ন্ত্রণের অধিকারবোধ থেকেই নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান প্রতিহত করা হয়েছে। বিমানে থাকা ভারতের দুই পাইলটকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এদিকে ভারতীয় পুলিশ রয়টার্স ও আল জাজিরাকে বলেছে, এদিন ‘কাশ্মিরের বিরোধপূর্ণ অঞ্চলে’ তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে পাকিস্তানি আক্রমণে ওই বিমান বিধ্বস্ত হয়েছে কিনা, তা নিশ্চিত করেনি তারা। এদিকে নিউজ এইটিন জানিয়েছে, পাকিস্তানের হাতে পাইলট গ্রেফতার হওয়ার দাবি নাকচ করে দিয়েছে ভারতের সেনাসূত্র। 


কাশ্মিরে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আত্মঘাতী বোমা হামলায় আধা সামরিক বাহিনীর ৪৪ সদস্য নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান নিয়ন্ত্ররিত কাশ্মিরে হামলা শেষে দাবি করে, ওই জইশ-এর ঘাঁটিই ছিল তাদের লক্ষ্য। তাদের আকাশসীমায় ঢুকে বোমাবর্ষণ করতে পারার ভারতীয় দাবিকে অস্বীকার করলেও পাকিস্তান বলেছিল, তারা ‘যথাসময়ে, যথাস্থানে’ ভারতীয় হামলার জবাব দেবে। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর টুইটারে দেওয়া এক পোস্টে দাবি করেন, বুধবার সকালে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। 

আন্তবাহিনী গণসংযোগ পরিদফতরের মহাপরিচালক আসিফ গফুর টুইটারে জানান, দুই ভারতীয় বিমানের একটি নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে পাকিস্তানি সীমান্তের অংশে আর অপরটি আজাদ কাশ্মিরে ঢোকার পর ভূপাতিত করা হয়েছে। টুইটারে এক পাইলট গ্রেফতার হয়েছে বলে দাবি করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দুই পাইলটকে গ্রেফতার করা হয়েছে। 

আসিফ গফুর বলেন, আজকের এই পদক্ষেপ ছিল আত্মরক্ষামূলক। আমরা কোনও বিজয় দাবি করতে চাই না। আমরা লক্ষ্য স্থির করেছি এবং এটা নিশ্চিত করেছি যে, কোনও সমান্তরাল ক্ষয়ক্ষতি যেন না হয়। আমরা শান্তির পানে চেয়ে আছি।

এর আগে ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মিরের পাকিস্তান অংশে ভারতীয় বাহিনীর হামলার খবরে ভারতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দেশটিতে একদিকে বইছে উৎসবের আমেজ, অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলার ভয়ে আতঙ্কে দিন কাটছে সীমান্ত এলাকার বাসিন্দাদের। হামলা থেকে বাঁচতে বাংকার খুঁড়ছেন তারা। বাংকার তৈরির পর সেখান থেকে পানি নিষ্কাশন করছেন জম্মু-কাশ্মিরের কিছু গ্রামবাসী। সংবাদমাধ্যমে প্রকাশিত এমন ছবিই বলে দেয় কতটা আতঙ্কে রয়েছেন সীমান্তের মানুষ।

সীমান্তে আতঙ্ক থাকলেও পাকিস্তানে হামলার খবরে রীতিমতো উদযাপনে মেতেছে ভারতের অন্যান্য এলাকার বাসিন্দারা। কোথাও লোকজন রাস্তায় নেমে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন। কোথাও আনন্দ মিছিল আবার কোথাও মিষ্টি বিতরণ। সবচেয়ে বেশি উচ্ছ্বসিত ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিভিন্ন স্থানে বাজি পুড়িয়ে উল্লাস প্রকাশ করছেন দলটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামাতে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের ভেতরে বোমাবর্ষণ করে। সূত্র: আল জাজিরা, রয়টার্স।

/এমপি/এপিএইচ/এমওএফ/বিএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের