নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মন্ত্রীসহ নিহত ৭

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৯

নেপালের এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পর্যটন মন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ সাতজন নিহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারী

কর্মকর্তারা জানান, বুধবার ব্যক্তিগত হেলিকপ্টারে করে দেশটির পূর্বাঞ্চলীয় জেলা তাপলেজাং থেকে তেরাথুনে যাচ্ছিলেন রবীন্দ্র অধিকারী। বিকালের দিকে একটি জঙ্গলে বিধ্বস্ত হয় বিমানটি। এয়ার ডাইনাস্টি নামের ওই বেসরকারি হেলিকপ্টার অপারেটর দেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যটকদের নিয়ে যাওয়া আসার কাজ করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাম কৃষ্ণা সুবেদি বলেন, ঘটনাস্থলে পর্যটনমন্ত্রী ও আরও ছয়জনের মরদেহ চিহ্নিত করা গেছে। পুলিশের মুখপাত্র উত্তম রাজ সুবেদী এর আগেই পাঁচটি মরদেহের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করেছিলেন।

স্বরাষ্ট্র সচিব প্রেম কুমার সাংবাদিকদের বলেন, হেলিকপ্টারটি পাথিভারা সফর শেষে ফিরে আসছিলো। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রবীন্দ্র অধিকারী একটি বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শনে সেখানে গিয়েছিলেন।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পরই স্থানীয়রা ঘটনাস্থলে আগুন দেখতে পেয়ে পুলিশকে জানান। 

তবে নেপালে বিমান কিংবা হেলিকপ্টার দুর্ঘটনার এই ঘটনা নতুন নয়। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছিলেন। এছাড়া ত্রিভুবন বিমানবন্দরে মার্চে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জন প্রাণ হারিয়েছিলেন। দুর্বল রেকর্ডের কারণে ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় নেপালভিত্তিক এয়ারলাইন্সগুলোর কার্যক্রম পরিচালনায়ও নিষেধাজ্ঞা জারি রয়েছে।  

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম