বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি বিএসএফের

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৭

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মিরের পাকিস্তান অংশে ভারতীয় বিমান হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করলো বিএসএফ। বুধবার বিএসএফের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি বিএসএফের ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামাতে ভারতীয় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ভারতীয় বাহিনীর অন্তত ৪৪ সদস্য নিহত হয়। পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধনে ওই হামলা সংঘটিত হয়েছে দাবি করে ভারত। একে কেন্দ্র করে ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে কাশ্মিরের পাকিস্তান অংশে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। পরদিন পরদিন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করলে ভারতীয় দুই যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে পাকিস্তানি বাহিনী। এমন উত্তেজনার মধ্যেই সীমান্তে কড়া সতর্কতা জারি করে বিএসএফ।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তান উত্তেজনার সুযোগ নিয়ে যাতে কোনও দুষ্কৃতিকারী যেন ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে সীমান্তে এই বাড়তি সতর্কতার কথা নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের আয়তন ২ হাজার ২১৬ দশমিক ৭০ কিলোমিটার। সীমান্তের অনেক স্থানেই কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে ভারত। তবে অনেক জায়গায় কোনও বেষ্টনী নেই।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবন এলাকার সীমান্ত অঞ্চলেও কড়া প্রহরা বসানো হয়েছে।

বিএসএফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম বিএসএফ-কে বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া সতর্কতা জারি করেছি আমরা। পশ্চিম প্রান্তের টেনশনের সুযোগ নিয়ে এখান দিয়ে যাতে কোনওভাবেই কোনও দুষ্কৃতিকারী প্রবেশ করতে না পারে কিংবা সন্ত্রাসবাদী প্রক্রিয়া চালানো না যায়, তার প্রতি সতর্ক দৃষ্টি রাখবে ভারত।’

এদিকে পাকিস্তানের হাতে ভারতীয় বিমান বাহিনীর এক পাইলট আটক হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো সেনা, বিমান ও নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তিন বাহিনী  প্রধানের এই বৈঠক এক ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম