পাকিস্তানের এক কাপ চায়ের দাম ভারতের একটি মিগ ২১!

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৯, ১৪:০১আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০৮:৪৮

নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে বিমান হামলা চালাতে গিয়ে পাকিস্তানে আটক হওয়া ভারতীয় পাইলটকে এক কাপ চা পান করিয়ে আলোচনার জন্ম দিয়ে পাকিস্তান। ওই চা পান করে পাইলট অভিনন্দন বর্তমান বলেছিলেন, ‘চমৎকার চা হয়েছে। ধন্যবাদ।’ তবে এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তান বিমান বাহিনীর অফিসার্স মেসের ক্যান্টিনের একটি ক্যাশ মেমো। এতে ওই এক কাপ চায়ের দামের ঘরে লেখা রয়েছে মিগ-২১।

পাকিস্তানের এক কাপ চায়ের দাম ভারতের একটি মিগ ২১! এই ক্যাশ মেমোটি আসলেই পাকিস্তান বিমান বাহিনীর অফিসার্স মেসের ক্যান্টিনের কিনা তার সত্যতা নিশ্চিত হওয়া না গেলেও আলোচনার জন্ম দিয়েছে এই ক্যাশ মেমো। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে পাকিস্তানিরা বলছেন, তাদের দেশের এক কাপ চায়ের দাম ভারতের একটি যুদ্ধবিমানের সমান।

পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার আগে তার সর্বশেষ যে ভিডিও প্রকাশ করেছিল পাকিস্তান তাতে চায়ের কাপ হাতে দেখা যায় এ ভারতীয় বৈমানিককে। ভিডিওতে চায়ের কাপে চুমুক দিতে দিতে অভিনন্দন বর্তমান বলেন, ‘বিমান বিধ্বস্ত হওয়ার পর ওই স্থান থেকে পাকিস্তানি সেনারা আমাকে উদ্ধার করে নিয়ে আসে। তারা আমার চিকিৎসার ব্যবস্থা করে। পাকিস্তানি সেনাদের ব্যবহারে আমি মুগ্ধ। নিজ দেশের সেনাবাহিনীর কাছেও আমি এমন আচরণ প্রত্যাশা করি।’

এদিকে হামলা চালাতে গিয়ে পাকিস্তানে আটক হওয়ার পর অভিনন্দন বর্তমানে মুক্তি দেওয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই ঘোষণা অনুযায়ী, আটকের ৬০ ঘণ্টার মাথায় দেশে ফেরেন অভিনন্দন বর্তমান। তবে দেশে ফিরে রাষ্ট্র ও সরকারপ্রধান থেকে শুরু করে হাজারো ভারতীয়ের শুভেচ্ছায় সিক্ত এই উইং কমান্ডার এখনই স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বেশ কিছু ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও গোয়েন্দা জিজ্ঞাসাবাদের পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম