আবারও চালু হচ্ছে ভারত-পাকিস্তান ‘সমঝোতা’র ট্রেন

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৯, ০৬:১৮আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৫:৪৮

উত্তেজনা জেরে কিছুদিন থমকে থাকার পর আবারও যাত্রা শুরু করছে ভারত-পাকিস্তান রেল যোগাযোগের একমাত্র মাধ্যম 'সমঝোতা এক্সপ্রেস'। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী রবিবার থেকেই পুনরায় চলতে শুরু করবে ট্রেনটি। 

আবারও চালু হচ্ছে ভারত-পাকিস্তান ‘সমঝোতা’র ট্রেন পূর্ব পাকিস্তান তথা আজকের স্বাধীন বাংলাদেশের মুক্তির সংগ্রামকে কেন্দ্র করে সংঘটিত ভারত-পাকিস্তান যুদ্ধের পর সিমলাতে চিরবৈরী দুই দেশের মধ্যে বিভিন্ন সমঝোতা হয়েছিল। সিমলা চুক্তি নামের ওই ঐতিহাসিক সমঝোতায় কাশ্মির-এ শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল দুই পক্ষ। সমঝোতার প্রতীক হিসেবে ১৯৮৬ সালে চালু হয়েছিল দুই দেশের একমাত্র  রেল যোগাযোগের মাধ্যম 'সমঝোতা এক্সপ্রেস'। কাশ্মিরে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। সেই ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি সেই ট্রেন সার্ভিস বন্ধের ঘোষণা আসে। তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৩ মার্চ (রবিবার) থেকে শুরু হবে ট্রেন চলাচল। দিল্লি থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে রবিবার আর পাকিস্তান থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সোমবার।
চুক্তি মেনে ১৯৭৬ সালের ২২ জুলাই দুই দেশের মধ্যে চালু হয় প্রথম রেল যোগাযোগের মাধ্যম 'সমঝোতা এক্সপ্রেস'। লাহোর থেকে ভারতের পাঞ্জাব রাজ্যে আটারি এলাকা পর্যন্ত চলাচল করে এই দূরপাল্লার ট্রেন।তবে দুই পক্ষের উত্তেজনায় মাঝে মাঝেই এর যাত্রা স্থগিত হয়ে যায়।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম