সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা, পারলে রণাঙ্গনে যাও: নিহত ভারতীয় পাইলটের স্ত্রী

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৯, ০৮:৫৯আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৬:৫৫

সোশ্যাল মিডিয়ায় যারা ভারত-পাকিস্তান যুদ্ধের উসকানি দিয়ে থাকেন তাদের একহাত নিয়েছেন নিহত এক ভারতীয় পাইলটের স্ত্রী। যুদ্ধ চাইলে চেঁচামেচি না করে তাদের সীমান্তের রণাঙ্গনে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। তার ভাষায়, ‘আমরা যুদ্ধ চাই না। যুদ্ধের ক্ষতি কী সেটা আপনারা জানেন না। আরও নিনাদের প্রাণ যাক সেটা আমরা চাই না। সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা এবার থামুন। এখনও যদি আপনারা যুদ্ধ চান তাহলে সীমান্তে যান।’

সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা, পারলে রণাঙ্গনে যাও: নিহত ভারতীয় পাইলটের স্ত্রী

গত সপ্তাহে ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের বাদগামে নিহত হন স্কোয়াড্রন লিডার নিনাদ মান্দাভগানে। বুধবার বাদগামে একটি গ্রামের মাঠে রাশিয়ার তৈরি একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ সময় এর চালকের আসনে থাকা ৩৩ বছরের নিনাদ মান্দাভগানে-সহ সাতজন নিহত হন। শোকের ছায়া নেমে আসে নিহতদের পরিবারে।
মহারাষ্ট্রে শুক্রবার পূর্ণ সামরিক মর্যাদায় ওই পাইলটের শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় সেখানে ‘সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের’ সংযম প্রদর্শনের আহ্বান জানান নিহত পাইলটের স্ত্রী বিজিতা মান্দাভগানে।
সোশ্যাল মিডিয়ায় যেসব ভারতীয় নাগরিক যুদ্ধের উসকানি দিচ্ছেন তাদের উদ্দেশে বিজিতা বলেন, ‘আপনারা যদি আমার নিনাদ বা উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের জন্য কিছু করতে চান, তাহলে চিৎকার না করে একটা ছোট্ট কাজ করুন। হয় বাহিনীর সঙ্গে নিজেরা যুক্ত হয়ে যান, নয়তো পরিবারের কাউকে সেই দায়িত্ব দিন। সেটা না পারলে আরও ছোট কাজ করুন। বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। রাস্তা নোংরা করবেন না, জনসম্মুখে মূত্রত্যাগ করবেন না, নারীদের হয়রানি করবেন না।’
এনডিটিভি’র খবরে বলা হয়েছে, নিহত পাইলটের দুই বছরের শিশুকন্যা যখন বাবার কফিনে চুমু খাচ্ছিল, তখন সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। মেয়ের পাশে ঠায় দাঁড়িয়ে থাকেন মা বিজিতাসহ পরিবারের অন্য সদস্যরা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম