উত্তেজনা প্রশমনের ইঙ্গিত, খুলছে পাকিস্তানের বিমানবন্দর

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৯, ১২:০৫আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১২:২৭

ভারতের সঙ্গে উত্তেজনার জেরে কিছু সময়ের জন্য পাকিস্তানের বিমানবন্দরগুলো বন্ধ রাখার পর ফের সেগুলো চালু হতে শুরু করেছে। ইতোমধ্যেই আংশিকভাবে অন্তত পাঁচটি বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আংশিকভাবে চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার করাচি আন্তর্জাতিক বিমানবন্দর, পেশোয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, কুয়েত্তা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের জন্যও একই নির্দেশনা দেওয়া হয়। শুক্রবার থেকেই এসব বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

উত্তেজনা প্রশমনের ইঙ্গিত, খুলছে পাকিস্তানের বিমানবন্দর পাকিস্তানের বিমানবন্দরগুলো খুলে দেওয়ার ঘোষণা পরমাণু শক্তিধর দুই বৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত হিসেবে প্রতীয়মান হচ্ছে। যদিও দুই দেশের উত্তেজনা এখনই পুরোপুরি মিটে যায়নি।

শুক্রবার সন্ধ্যায় করাচি থেকে একটি ফ্লাইট ইসলামাবাদ পৌঁছায়। এদিন করাচি থেকে আরও তিনটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দা, মদিনা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। ৪ মার্চ সোমবার দুপুর থেকে উল্লেখযোগ্য অন্য বিমানবন্দরগুলোও তাদের স্বাভাবিক কার্যক্রম শুরুর কথা রয়েছে।

আংশিকভাবে ফ্লাইট চলাচল চালু হলেও এ মুহূর্তে যাত্রীর সংখ্যা অপেক্ষাকৃত কম বলে জানা গেছে।

এর আগে ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান থেকে সব ধরনের ফ্লাইটের চলাচল স্থগিতের ঘোষণা দেয় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশন অথরিটির এক টুইটে বলা হয়, ‘পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত পাকিস্তানের আকাশপথে সব ফ্লাইট স্থগিত করা হলো।’ ভারতের আকাশসীমায়ও বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এমন পরিস্থিতিতে বিপাকে পড়ে ভারত-পাকিস্তানের আকাশসীমা ব্যবহারকারী অন্যান্য দেশের বিমানগুলোও। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও চীনসহ বিভিন্ন দেশ থেকে যাত্রা করা ফ্লাইটগুলোকে তাদের স্বাভাবিক যাত্রাপথ বদলাতে হয়।

পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে আটক হওয়া ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে শুক্রবার রাতে নিজ দেশে ফেরত পাঠায় ইসলামাবাদ। মূলত এরপর দুই দেশের মধ্যে তৈরি হওয়া ‘উত্তেজনাকর’ পরিস্থিতি কিছুটা ‘শিথিল’ হওয়ার পর বিমান চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম