নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য মনে করছেন না ইমরান খান

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৯, ১৪:৪৭আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৭:২০

ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া যায় কিনা, পাকিস্তানে জোরেশোরে সেই আলাপ উঠেছে। কেবল দলীয় নেতাকর্মীদের আলোচনায় আর পার্লামেন্টে নয়, ইমরানকে শান্তি পুরস্কার দেওয়ার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। তবে এক টুইটার পোস্টে ইমরান মন্তব্য করেছেন, তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নন। কাশ্মিরবাসীর আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে সংকট নিরসন ও উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন যিনি, তারই এই পুরস্কার পাওয়া উচিত।

নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য মনে করছেন না ইমরান খান মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান থেকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও অভিনন্দন বর্তমান নামের একজন পাইলটকে আটক করে ইসলামাবাদ। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মুক্তির সিদ্ধান্ত জানান। ১ মার্চ পাকিস্তান তাকে মুক্তি দিয়ে ইসলামাবাদ দাবি করে, ‘উত্তেজনা প্রশমনে সদিচ্ছার প্রতীক’ হিসেবে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ভারত অবশ্য বলছে, জেনেভা কনভেনশন লঙ্ঘনের ভয়ে তাকে ফেরত দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। তবে অনেকেই মনে করছেন, এটা ইমরানের শান্তির বার্তা, ভারতের বিরুদ্ধে কূটনৈতিক বিজয়। শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টার জন্য ইমরানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি উঠেছে তার দেশে।  তবে এক টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘আমি নোবেল পুরস্কারের যোগ্য নই। যিনি  কাশ্মিরের জনতার আকাঙ্ক্ষার সাপেক্ষে কাশ্মির সংকট নিরসনে ভূমিকা নেবেন এবং উপমহাদেশে শান্তি ও মানবিক অগ্রযাত্রার পথ তৈরি করবেন তিনিই এই পুরস্কারের যোগ্য।’

ইমরানকে পুরস্কৃত করার দাবি সম্বলিত এক অনলাইন পিটিশনে ইতোমধ্যেই স্বাক্ষর করেছে তিন লাখেরও বেশি মানুষ।  দাবি জোরালো করতে দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব জমা দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।  এতে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তির সিদ্ধান্তে ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমিত হয়েছে।  এই সিদ্ধান্তের কারণে  নোবেল পুরস্কারের যোগ্য হয়ে উঠেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী। 

ভারতের সাবেক সিভিল সার্ভিস কর্মকর্তা শাহ ফয়সালও ইমরান খানের ‘শান্তির নিদর্শন’ স্বরুপ পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনিও মনে করছেন, পরমাণু উত্তেজনা থেকে দক্ষিণ এশিয়াকে বাঁচানোয় নোবেল পুরস্কার পেতে পারেন ইমরান খান।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম