বালাকোটে বিমান হামলা

‘গাছ হত্যায়’ ভারতীয় পাইলটের বিরুদ্ধে পাকিস্তানে মামলা দায়ের

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৯, ১৮:৪২আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৮:৪৪

বালাকোটের জঙ্গলে বোমা বর্ষণ ও গাছ হত্যার অভিযোগ এনে ভারতীয় বিমান বাহিনীর পাইলটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পাকিস্তানের বন বিভাগ। শুক্রবার পাকিস্তানের আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ জানিয়েছে, মামলার অভিযোগে ভারতীয় বিমানের বোমাবর্ষণে মারা যাওয়া ১৯টি গাছের বিস্তারিত তুলে ধরা হয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বোমাবর্ষণের ঘটনায় পাকিস্তানের আদালতে মামলা দায়ের হলেও ভারতের বিরুদ্ধে জাতিসংঘে ‘পরিবেশ-সন্ত্রাসের’ অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। ভারতীয় বিমানের বোমাবর্ষণে মারা যাওয়া গাছের ছবি প্রকাশ করে পাকিস্তান

পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার জেরে গত ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে কাশ্মিরের পাকিস্তান অংশে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। পরদিন দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ভারতীয় এক পাইলটকে আটক করে পাকিস্তান। দুই দিন পর অভিনন্দন বর্তমান নামের ওই ভারতীয় পাইলটকে মুক্তি দেয় পাকিস্তান।

শুক্রবার ভারতীয় পাইলটের বিরুদ্ধে গাছ-হত্যার অভিযোগে দায়ের করা এই মামলায় কোনও পাইলটের নাম উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানে চালানো হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহতের দাবি করলেও এর পক্ষে কোনও প্রমাণ দিতে ব্যর্থ হয় দিল্লি। তবে আল জাজিরা ও রয়টার্সের অনুসন্ধানে দেখা যায়, বালাকোটের পার্বত্য বনাঞ্চল জবা পাহাড়ে চালানো ওই হামলায় কোনও মানুষ নিহত না হলেও বোমার তীব্রতা ছিল ভয়ানক। এতে বেশ কয়েকটি পাইন গাছ উপড়ে গেছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট চারটি গর্তও নজরে আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। এ ঘটনায় গত ১ মার্চ (শুক্রবার) ভারতের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগের ঘোষণা দেয় পাকিস্তান।

ওই সময়ে পাকিস্তানের জলবায়ু বিষয়কমন্ত্রী মালিক আমিন আসলাম বলেন, ভারতীয় বিমান সংরক্ষিত বনাঞ্চলে বোমাবর্ষণ করেছে। সরকার হামলার পরিবেশগত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে। তার ওপর ভিত্তি করেই জাতিসংঘসহ অন্যান্য ফোরামে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের হামলায় আমাদের সুনামি প্রজেক্টের মাধ্যমে লাগানো শত শত কোটি টাকার গাছ নষ্ট হয়েছে।

যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করে ভারত বহু গাছ হত্যা করেছে দাবে করে পাকিস্তান বলছে, ‘এভাবে নির্বিচারে গাছ হত্যা প্যারিস জলবায়ু চুক্তির লঙ্ঘন’।

/জেজে/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম