তুরস্কে কুকুর লেলিয়ে দিয়ে নারী দিবসের কর্মসূচি পণ্ডের চেষ্টা

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৯, ১৪:২৮আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৪:৩১

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তুরস্কের অন্যতম বড় শহর ইস্তানবুলে আয়োজিত এক মিছিলের কর্মসূচি পণ্ড করে দিয়েছে প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোয়ানের সরকার। কাতারভিত্তিক আল-জাজিরা খবর দিয়েছে, নারী দিবসের কর্মসূচিকে সামনে রেখে আচমকা ৮ মার্চ ইস্তানবুলে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করা হয়। নিষেধ অমান্য করে হাজার হাজার নারী-পুরুষ বিক্ষোভে নামে। টিয়্যার গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সমবেতদের তাড়িয়ে দিতে তাদের পেছনে কুকুরও লেলিয়ে দেওয়া হয়েছিল। তবে রাজধানী আঙ্কারাতে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভে অংশ নিয়েছে কয়েকশো নারী। কুকুর লেলিয়ে দিয়ে শুক্রবার নারী দিবসের কর্মসূচি পণ্ডের চেষ্টা চালিয়েছে তুরস্কের পুলিশ

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছর নারী দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কর্তৃপক্ষ এ বছরের সমাবেশের ঠিক আগ মুহূর্তে দমননীতির আশ্রয় নেয়। এরদোয়ানের সরকার ইস্তানবুল নগরীর সেন্ট্রাল এভিনিউয়ে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে বিবৃতি দেয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারীরা সেখানেই মিছিল নিয়ে সমবেত হতে শুরু করে। সেখানকার তাকিজম স্কয়ার থেকে ইস্তিকাল অ্যাভিনিউয়ের দিকে যাওয়ার মুখে সমাবেশের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ। তারা নারীদের থামিয়ে দেওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে পরিস্থিতি সহিংসতায় মোড় নেওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। তৎক্ষণাৎ টিয়ার গ্যান ছুঁড়তে শুরু করে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের তাড়া করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ছোঁড়া হয়। পুলিশ কর্ডনের আড়াল থেকে আলকার নামের একজন বিক্ষোভকারী এএফপিকে বলেন, ‘এই হলো অপ্রিয় সত্য: এই রাষ্ট্রের বিধিবিধানটাই এমন যে তারা আমাদের ভয় পেতে বাধ্য হয়।’

এএফপি’র এক সংবাদদাতা জানান, ইস্তানবুলের প্রধান পথচারী সড়ক ইস্তিকাল এভিনিউয়ের প্রবেশ মুখে সমবেত হয় ওই নারীরা। অনেক নারীকে নানা রঙের পরচুলা ও মুখোশ পরা অবস্থায় দেখা যায়। বিক্ষোভকারীরা ‘আমাদেরকে স্তব্ধ করা যাবে না, আমরা ভীত নই, আমরা বাধা মানি না’ বলে শ্লোগান দেয়। তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দমনমূলক নীতির আশ্রয় নেয়। কুকুর লেলিয়ে দিয়েও নারীদের ভয় দেখানো হয় সমবেতদের।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম