স্থল অভিযানের আশঙ্কায় ছিল পাকিস্তান, আমরা চালিয়েছি বিমান হামলা: মোদি

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৯, ১২:০৮আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৯:১৬
image

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, পুলওয়ামা হামলার জবাবে দিল্লি স্থল অভিযান চালাবে বলে ভেবে রেখেছিল পাকিস্তান। তবে দিল্লি তাদের সেই হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। স্থল অভিযান না চালিয়ে বালাকোটে বিমান হামলার মাধ্যমে জবাব দিয়েছে ভারত। শনিবার (৯ মার্চ) এক নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে নরেন্দ্র মোদি এসব দাবি করেন।

নরেন্দ্র মোদি
কাশ্মিরে ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জইশ-ই-মোহাম্মদের আত্মস্বীকৃত আত্মঘাতী হামলায় পাকিস্তানকে দায়ী করে ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোর সাড়ে ৩টা নাগাদ ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে ভারত। তাদের দাবি, ওইদিন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজারনিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করা হয়েছে। পরদিন ২৭ ফেব্রুয়ারি (বুধবার) বিদেশ সচিব বিজয় গোখলে সংবাদ সম্মেলনে দাবি করেন,‘বালাকোটে জইশের সবথেকে বড় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। জইশ-এ-মোহাম্মদের বহু জঙ্গি, সিনিয়র কমান্ডার, প্রশিক্ষক নিহত হয়েছে।’ তবে পাকিস্তানের নিরাপত্তা বিভাগের বিবৃতিতে ভারতের দাবি উড়িয়ে দিয়ে বলা হয়, ‘আরও একবার ভারত সরকার স্বার্থপরতা ও কল্পনাপ্রসূত দাবি করেছে। এটা সামনের নিবার্চনে জনপ্রিয়তা পাওয়ার আশায় তাদের অভ্যন্তরীণ কৌশল। আর এতে করে পুরো অঞ্চলেরই শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে।’

শনিবার (৯ মার্চ) উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার নলেজ পার্কে দীনদয়াল উপাধ্যায় ইন্সটিটিউট অব আর্কিওলজির ক্যাম্পাসে এক নির্বাচনি সমাবেশে যোগ দেন মোদি। সেখানেও আসে বালাকোটে জইশ-এর ঘাঁটিতে বিমান হামলা প্রসঙ্গ। তিনি দাবি করেন, পাকিস্তান স্থল হামলা ঠেকানোর প্রস্তুতি নিয়ে রাখলেও ভারত বিমান হামলার মাধ্যমে জবাব দিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘তারা মনে করছিলো গতবার (২০১৬ সালে উরি হামলার পর) মোদি সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন, এবারও তা-ই হবে। এ ভেবে তারা (পাকিস্তান) নিয়ন্ত্রণরেখায় ট্যাংকসহ সব সরঞ্জাম সাজিয়ে রেখেছিল।’ সমাবেশে উপস্থিতদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে মোদি বলেন, ‘আর আমরা কী করেছিলাম?’
জঙ্গিরা নিজেদের মতো করেই জবাব পেয়েছে বলে দাবি করেন মোদি। তিনি বলেন, “ওইদিন ভোর পাঁচটার দিকে পাকিস্তান এতোটাই ভয় পেয়েছিল যে তারা বিশ্বকে জানিয়েছে, ভারতীয় বাহিনী তাদের ওপর আক্রমণ করেছে। তারা বলতে শুরু করেছিল, ‘মোদি আমাদের ওপর আক্রমণ করেছে’। বিশ্বকে তারাই জানিয়েছে, আমরা নই।”
উল্লেখ্য, কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার ১০ দিনের মাথায় দেশটির সংবাদমাধ্যমে উঠে আসে সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গ। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন জঙ্গি ঘাঁটিগুলোতে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বলে মোদি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। তবে একে সীমান্ত সংঘর্ষ উল্লেখ করে পাকিস্তান তখন দাবি করেছিল, ভারত স্রেফ নিজেদের দম্ভ প্রচার করার জন্য একে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলছে। সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে এমন সামরিক অভিযানকে বোঝানো হয়, যে অভিযানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বাইরে আশপাশের অবকাঠামো কিংবা জনসাধারণ হামলার শিকার হয় না বলে দাবি করা হয়। আর সীমান্ত সংঘর্ষ হলো আন্তসীমান্ত গোলাগুলির ঘটনা।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম