নিহত পাকিস্তানি এফ-১৬ বিমান চালকের পরিচয় জানে ভারত: প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৯, ০৪:২৮আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:০৮

ভারতের সঙ্গে বিমানযুদ্ধে ভূপাতিত করা পাকিস্তানের এফ-১৬ বিমান চালকের পরিচয় জানার দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। জাতীয় নিরাপত্তা ইস্যুতে আয়োজিত দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। পাকিস্তানের পাইলটের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা এমন প্রশ্নে তিনি ইতিবাচক জবাব দিলেও তার বিস্তারিত জানাননি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফের অন্তত ৪০ সদস্য প্রাণ হারায় এক আত্মঘাতী বোমা হামলায়। এর প্রেক্ষিতে সীমান্তে গোলাবর্ষণ ছাড়াও বিমানযুদ্ধে জড়িয়ে পড়ে ভারত-পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের হাতে আটক হয় ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমান। পাকিস্তান ১ মার্চ (শুক্রবার) ফেরত দেয় সেই বৈমানিককে। ভারতের তরফ থেকে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের একটি এফ-১৬ বিমান ভূপাতিত করার দাবি করা হলেও কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। এখন পর্যন্ত হামলার বিষয়ে দাবি-পাল্টা দাবি উত্থাপন করে যাচ্ছে দুই দেশই। এরই ধারাবাহিক মঙ্গলবার প্রথমবারের মতো ভূপাতিত করা পাকিস্তানি বিমানের পাইলটের পরিচয় জানার কথা বললো ভারত।

পাকিস্তানের সঙ্গে বিমানযুদ্ধের পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করতে থাকে, ভূপাতিত করা এফ-১৬ বিমানের পাইলট নিরাপদে পাকিস্তানের অভ্যন্তরে অবতরণ করে স্থানীয়দের রোষের মুখে পড়ে। স্থানীয়দের হাতে মারের শিকার হয়ে হাসপাতালে ওই পাইলট ‌মারা যান বলে দাবি করা হতে থাকে।
মঙ্গলবার ওই খবরের সত্যতা নিশ্চিত করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, নিজেদের সেনা সদস্যদের মৃত্যুর কথা কখনোই স্বীকার করে না পাকিস্তান। এফ-১৬ বিমানটি আমরাই ভূপাতিত করি। স্থানীয় সংঘবদ্ধ জনতা পাইলটকে মারপিট করে আর সম্ভবত পরে তিনি হাসপাতালে মারা যান।
সীতারমন দাবি করেন, আত্মঘাতী হামলা চালাতে বালাকোটের প্রশিক্ষণ শিবিরে ২৪ ফেব্রুয়ারি নতুন প্রশিক্ষক ও নতুন নিয়োগকৃত যোদ্ধাদের আনা হয়েছে, বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সে কারণে ২৬ ফেব্রুয়ারিতে চালানো হামলা আকস্মিক হামলা ছিল না বলেও দাবি করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম