শিল্প খাতে চীনের প্রবৃদ্ধি ১৭ বছরের মধ্যে সবচেয়ে তলানিতে

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৯, ১৪:০৭আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৪:১০

২০১৯ সালের প্রথম দুই মাসে শিল্প খাতে চীনের প্রবৃদ্ধি গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে তলানিতে পৌঁছেছে। এ ঘটনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির অর্থনীতিতে আরও দুর্বলতার ইঙ্গিত বলে প্রতীয়মান হচ্ছে। ফলে এ থেকে উত্তরণে বেইজিংকে আরও পদক্ষেপ নিতে হবে।  বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

শিল্প খাতে চীনের প্রবৃদ্ধি ১৭ বছরের মধ্যে সবচেয়ে তলানিতে এ বছরের প্রথম দুই মাসে শিল্প খাতে চীনের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৩ শতাংশ, যা সরকারের প্রত্যাশার চেয়ে কম। ২০০২ সাল থেকে এ পর্যন্ত শিল্প খাতে এটিই চীনের সবচেয়ে শ্লথ গতির প্রবৃদ্ধি।

২০১৮ সালের ডিসেম্বরে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭ শতাংশ। ধারণা করা হয়েছিল, এ বছরের গোড়ার দিকে এ হার কমে ৫ দশমিক ৫ শতাংশে দাঁড়াবে। কিন্তু বাস্তবে এ হার ছিল ৫ দশমিক ৩ শতাংশ। বিশ্লেষকদের ধারণা, এ বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্যমান অবস্থা কাটিয়ে উঠা চীনের জন্য কঠিন হবে। তবে অর্থনীতিতে ফের সুদিন ফেরাতে সচেষ্ট রয়েছেন প্রধানমন্ত্রী লি খোয়াচিয়ামসহ দেশটির নেতারা। সম্প্রতি এ লক্ষ্যে  নানা পদক্ষেপও ঘোষণা করেছে  কর্তৃপক্ষ।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম